গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : বেপাত্তা জাহাঙ্গির, গ্রেফতার জাহাঙ্গির-ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পুলিশের জালে তৃণমূল নেতা ইসরাফিল চকদার। ধৃত ফলতার বঙ্গনগর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান। ইসরাফিলের বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণার অভিযোগ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেপাত্তা পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়ি ভেতর থেকে তালাবন্ধ করা রয়েছে। এরমধ্যে গতকাল জাহাঙ্গির খানের রক্ষাকবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। জাহাঙ্গির খানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে ফলতার সাধারণ মানুষ।
অনুব্রত মণ্ডল, কাজল শেখের নিরাপত্তায় কাটছাঁট, তালিকায় বীরভূমের আর কারা ?
ফলতায় ফের জাহাঙ্গির খান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার। এবার পুলিশের জালে বঙ্গনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চকদার। তাঁর বিরুদ্ধে মারধর, হুমকি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গত ২৯ এপ্রিল, রাজ্যে দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে ফলতায় ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান-ঘনিষ্ঠ এই ইসরাফিল চকদারের বিরুদ্ধে রাস্তা আটকে ভোটারদের মারধর ও হুমকির অভিযোগ উঠেছিল তখন। তার প্রতিবাদে হাসিমনগরে বিক্ষোভও দেখান স্থানীয় মহিলারা। সেই ইসরাফিল চকদারই এবার গ্রেফতার হলেন। ধৃত তৃণমূল নেতাকে আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। তোলাবাজির অভিযোগে ইতিমধ্যেই জাহাঙ্গির খান-ঘনিষ্ঠ তৃণমূলের শ্রমিক নেতা নাসির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক ঘনিষ্ঠরা যখন গ্রেফতার হচ্ছেন, তখন বেপাত্তা জাহাঙ্গির খান।
কলকাতা পুলিশের SI গ্রেফতার, ধৃত তাঁর ছেলেও, কী অভিযোগ ?
জাহাঙ্গিরের আরেক ঘনিষ্ঠকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় শ্রমিকদের থেকে তোলাবাজির অভিযোগে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ INTTUC নেতা নাসির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেডের একটি কারখানায় দীর্ঘদিন শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা ও কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। মঙ্গলবার নাসির শেখকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। নাসির শেখকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে রামনগর থানা।
