জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত ওই নেতার বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেআইনি বহুতল তৈরির অভিযোগ রয়েছে। জেলাশাসকের নির্দেশে সেই বাড়িই ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন BDO ও পুলিশ আধিকারিকরা। বাড়িটির নির্মাণ সংক্রান্ত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।