কলকাতা : নিউ ফরাক্কায় রেললাইনে ধস, কার্যত বিচ্ছিন্ন উত্তরের লাইফলাইন । ধসের তৃতীয় দিনেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে ট্র্যাক মেরামতি । নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে এই ধস নামে। বৃহস্পতিবার থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে  ট্র্য়াক মেরামতির কাজ । দ্রুত ধস মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল । ধসের জেরে এখনও মেন লাইনের আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। এই ধসের জেরে , আজ শনিবারও বাতিল করা হয়েছে বহু ট্রেন, একাধিক ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে। আটকে পড়া যাত্রীদের জল ও খাবারের বন্দোবস্ত করছে রাজ্য সরকার। উত্তর ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত বাস চালাচ্ছে রাজ্য সরকার । কিন্তু তবু বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াতের সমস্যা সমাধান হচ্ছে না।  

Continues below advertisement

শনিবার  উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী সমস্ত ট্রেন বাতিল । দেওয়া হল তালিকা।

  • ১২৩৪৬ গুয়াহাটি- হাওড়া সরাইঘাট এক্সপ্রেস 
  • ১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস 
  • ১৩১৫০ আলিপুরদুয়ার - শিয়ালদা  কাঞ্চনকন্যা এক্সপ্রেস 
  • ১২৩৪৪ হলদিবাড়ি- শিয়ালদা দার্জিলিং মেল 
  • ১৩১৯০ বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস   
  • ১২৩৭৮ আলিপুরদুয়ার- শিয়ালদা-পদাতিক এক্সপ্রেস   
  • ১৩১১৬ জলপাইগুড়ি- শিয়ালদা হামসফর এক্সপ্রেস   
  • ১৩১৪৬ রাধিকাপুর- কলকাতা এক্সপ্রেস   
  • ১৩১৬০ যোগবাণী- কলকাতা এক্সপ্রেস   
  • ১৩০৩৪ কাটিহার- হাওড়া এক্সপ্রেস   
  • ১৩০৫৪ রাধিকাপুর- হাওড়া কুলিক এক্সপ্রেস   
  • ১৩১৬২ বালুরঘাট- কলকাতা তেভাগা এক্সপ্রেস   
  • ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার- শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস   
  • ১৩০১২ মালদা টাউন- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস উত্তরবঙ্গ থেকে কেউ কলকাতায় এসেছিলেন চিকিৎসার জন্য়। কেউ বা এসেছিলেন চাকরির পরীক্ষা দিতে। কিন্তু ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায়, চরম অসহায় অবস্থা তাঁদের। বাসে ফেরার কথা ভাবছেন অনেকে। কিন্তু বেসরকারি বাসে দ্বিগুণের বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এই অবস্থায় ব্য়বস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী।      বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যা এড়াতে বর্ষায় রেল ট্র্য়াকে বাড়তি নজরদারি প্রয়োজন। প্রাক্তন রেল কর্তা সঞ্জয় ঘোষ বলছেন, বর্ষাকালে মাটির লাইনে ধস নামা স্বাভাবিক। তার জন্য় কতগুলো প্রি মনসুন প্রোটেকশন নিতে হয়। যেটা রেলের রুলবুকে আছে। প্রি মনসুন প্রোটেকশন। যেখানে ট্র্য়াক বেড বলি যেটাকে, মাটিটা যদি খুব ভঙ্গুর হয়ে যায়, সেখানে পাইলিং করি। নয়ানজুলির দিকে করা হয়। যেখানে বিপদসঙ্কুল বা নদী আছে, সেখানে ২৪ ঘণ্টা নজরদারি করা হয়। 

 

Continues below advertisement