কলকাতা:  পশ্চিমবঙ্গের (West Bengal) রাজনৈতিক মহলে ফের জোর চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দিল্লিতে দলের অন্দরে মতবিরোধ ও সাংগঠনিক টানাপোড়েনের আবহে এবার বিধানসভাতেও দেখা গেল এক নাটকীয় দৃশ্য। তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সেই সাক্ষাৎ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। 

Continues below advertisement

সূত্রের খবর, বিরোধী দলনেতার কক্ষে যান ফিরহাদ হাকিম। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা।  সন্দীপন সাহাই ফিরহাদকে ঋতব্রতর ঘরে নিয়ে যান।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তৃণমূলের পরিষদীয় দলে নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে? দলের অন্দরে চলা মতভেদের মাঝে এই বৈঠককে ঘিরে বাড়ছে কৌতূহল।

Continues below advertisement

তবে বিধানসভা থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম সমস্ত জল্পনা উড়িয়ে দেন। তিনি বলেন, 'এই বিষয়ে নো কমেন্টস'। কোনও রাজনৈতিক আলোচনা বা দলীয় সমীকরণ নিয়ে কথা হয়েছে কি হয়নি সে বিষয়ে কিছুই বলেননি তিনি। বিধানসভায় বিভিন্ন দলের সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হওয়া নিয়েও কোনও মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুন, বিধানসভায় 'আসল' তৃণমূলে এবার মমতা ঘনিষ্ঠ? বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বিধানসভায় ফিরহাদ হাকিম

যদিও ফিরহাদের ব্যাখ্যায় জল্পনা পুরোপুরি থামেনি। কারণ, সাম্প্রতিক সময়ে তৃণমূলের অন্দরে একাধিক ইস্যুতে মতপার্থক্যের খবর সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে মমতা ঘনিষ্ঠ এক নেতার বিদ্রোহী শিবিরের বিধায়কদের সঙ্গে বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

এখন দেখার, এই সাক্ষাৎ শুধুই সৌজন্যের সীমায় থাকে, নাকি আগামী দিনে তৃণমূলের অন্দরে নতুন কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে সামনে আসে। 

এদিকে, দিল্লিতে মমতা, ভেঙে চুরমার তৃণমূলের সংসদীয় দল। পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন। গোপন বৈঠকে তৃণমূলের ২০জন সাংসদ, স্পিকারকে চিঠি। 'NDA-কে সমর্থন করতে তৃণমূলেরই আলাদা ব্লক', তৃণমূলে ভেঙে এবার জানিয়ে দিলেন তৃণমূলেরই সাংসদ। দিল্লিতেও ভাঙন, চাঞ্চল্যকর বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ। 'প্রশাসনিক বৈঠকে বিরোধীদেরও ডাকা হচ্ছে, আগে হয়নি। তৃণমূলের মধ্যেই তৃণমূলের আলাদা ব্লক, স্পিকারকে কাকলির চিঠি। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের আলাদা ব্লক, এমনটাই মন্তব্য তৃণমূলের 'বিদ্রোহী' শর্মিলা সরকারের। বিদ্রোহী সাংসদদের মধ্যে আছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অরূপ চক্রবর্তীরা। বিদ্রোহী সাংসদদের মধ্যে আছেন জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন,আবু তাহের, অসিত মাল। গোপন বৈঠকে আছেন শর্মিলা সরকার, খলিলুর রহমানরাও, খবর সূত্রের।