কলকাতা: বাচ্চার জন্য দুধ গরম করছিলেন এক মহিলা। কিন্তু সেখানেই আচমকা পৌঁছে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পার্ক স্ট্রিটে ফুটপাথ জবর দখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাথবাসী মহিলাকে ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। সেই ইস্যুতেই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ফেসবুক লাইভে এসে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করলেন। তিনি বলেন, 'দানবিকতার কোনও ক্ষমা নেই। কী করেছেন আপনারা? ++ দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে, মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন।+দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন? আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনও সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা, বাচ্চাদের পড়াশোনা শেখা, তাদের খাওয়ার ব্যবস্থা করে দেব।'

Continues below advertisement

সেদিন সেই ফুটপাথে পুরমন্ত্রী দেখেন এক মহিলা দুধ গরম করছেন বাচ্চার জন্য। সেখানে গিয়েই পুরমন্ত্রী বলেন, 'কোথা থেকে এসেছেন? ফুটপাথে রান্না করছেন কেন?' তখন সেই মহিলা বলেন, 'রান্না করছি না। বাচ্চার দুধ গরম করছি।' পাল্টা অগ্নিমিত্রা পাল বলেন, 'কেন এখানে দুধ গরম করবেন? ফুটপাথের মধ্যে বাচ্চার দুধ গরম হবে?' রীতিমতো রেগে গিয়ে ফুটপাথের বাসিন্দা এই মহিলাকে কড়া বার্তা দিতে দেখা যায় পুরমন্ত্রীকে।

Continues below advertisement

এদিকে, এই ঘটনার পরই নিজে ভিডিও পোস্ট করে সেদিনের ঘটনাটি নিয়ে মুখ খুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, 'আজ যদি কোনও দুর্ঘটনা ঘটে কে দায় নেবে? মুখ্যমন্ত্রী না আপনারা, না সরকার? ওই ফুটপাথের মধ্যে কেরোসিন স্টোভে এক গামলা দুধ জ্বাল দেওয়া হচ্ছে, এক গামলা দুধ ওই ৬ মাসের বাচ্চা খাবে? স্টোভে আগুন জ্বালিয়ে, যে রাস্তা দিয়ে, যে ফুটপাথ দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা সকুল থেকে যাচ্ছে, যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটবে। যদি দুর্ঘটনা ঘটে, কে দায় নেবে? UDMA দফতর, নগরোন্ন দফতর, পুলিশ, সরকার না আপনারা? মানবিকতার কথা বলা হয়েছে, আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না।'

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই পুরমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, 'হালিশহরে ওনার সঙ্গে ওনার দলের লোকের পরিবার কথা বলেনি। আমার সঙ্গে কথা বলেছে।'