কলকাতা: দু'বারের বিধায়ক। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের ভরা বাজারে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ময়না থেকে। সেখান থেকে মানুষের আশীর্বাদে জয়ী হয়েছিলেন। বিজেপি এবারও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বাংলা ক্রিকেটের বহু যুদ্ধের সৈনিক অশোক দিন্দাকে টিকিট দিয়েছিল। এবারও তিনি জিতেছেন বিপুল ভোটে। আর প্রথমবার বাংলায় বিজেপি সরকারের মন্ত্রীসভাতেও জায়গা করে নিলেন প্রাক্তন এই ক্রিকেটার। বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন অশোক দিন্দা।

Continues below advertisement

মন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতিতে কখনও আসিনি। দল যেমন যেমন দায়িত্ব দিয়েছে। যে যে কাজ করতে বলেছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করেছি। যে কাজ ধরি, সেটা পূরণ করার চেষ্টা করেছি। ২০২১ সালে আমরা বিরোধী আসনে ছিলাম। এখন আমরা সরকারে। আমাদের দায়িত্ব বেড়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়োচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এভাবে দৌড়ে ওঁনাকে সাহায্য করতে পারি, দায়িত্ব সম্পূর্ণ করতে পারি, সেটাই লক্ষ্য।'

কী ধরণের দায়িত্ব পেতে চান? দিন্দা কিন্তু পুরোটাই মুখ্যমন্ত্রী ও দলের ওপর ছেড়ে দিলেন। বাংলার প্রাক্তন পেসার বলছেন, 'আমাকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা পার্টি ঠিক করবে। এটা মুখ্যমন্ত্রী ও পার্টির সিদ্ধান্ত। আজ শুধু শপথ গ্রহণ হয়েছে।'

Continues below advertisement

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ময়না কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অশোক দিন্দা ১৬,২৪১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের চন্দন মণ্ডলকে হারিয়েছেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ১২৬০ ভোটে জয় ছিনয়ে নিয়েছিলেন অশোক দিন্দা।

কী বললেন অর্জুন সিংহ?দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে জিতেওছিলেন। এবার বিজেপি মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হলেন অর্জুন সিংহ। নোয়াপাড়া কেন্দ্র থেকে এবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তৃণাঙ্কুর ভট্টাচার্যকে তিনি বলছেন, 'খুব ভাল লাগছে। দায়িত্ব যেটা আছে পালন করতে হবে।এখন আমার একটাই কাজ। দল, সরকার যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করা। প্রায়োরিটি হিসেবে আমাদের ম্যানিফেস্টোর প্রতিটি অক্ষর পালন করতে হবে। সরকারের উপলব্ধি মানুষের আরও কাছে নিয়ে যেতে হবে। মন্ত্রীদের দফতর বণ্টন এখনও হয়নি। কোন দফতর পেতে পারেন এই প্রশ্নের জবাবে মন্ত্রী অর্জুন সিং বলেছেন, 'কোন দফতর পাব বলতে পারব না। তবে যে দফতরই পাই সেখানেই চলব। অভিজ্ঞতা আছে। কাজ করব।'