কলকাতা: সওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ। নদীর চর বুজিয়ে ক্যাফে তৈরির অভিযোগ সওকতের ছেলের বিরুদ্ধে। ক্যাফে ভাঙার নির্দেশ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। ইমরান মোল্লাকে ৭ দিনের মধ্যে নিজের খরচে ক্যাফে ভাঙার নির্দেশ। সওকত-পুত্রকে নোটিস দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের

Continues below advertisement

আরও পড়ুন, বেলা গড়ালেই প্রবল ঝড়-বৃষ্টি ? এই জেলাগুলিতে এবার দুর্যোগের কমলা সতর্কতা জারি করল IMD

Continues below advertisement

NIA-র হাতে গ্রেফতার হয়েছেন সওকত মোল্লা। এরইমধ্য়ে তাঁর ছেলে, ইমরান মোল্লাকেও দেওয়া হয়েছে প্রশাসনের নোটিস। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে নদী ভরাট করে, ক্য়াফে তৈরির অভিযোগ উঠেছে। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে সওকতের ছেলেকে। নদী চুরি।প্রাক্তণ তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। জীবনতলার মৌখালিতে রয়েছে, সওকতের ছেলে, ইমরান মোল্লার সুবিশাল ক্য়াফে।অভিযোগ, মাতলা নদীর চর ভরাট করে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ। সরকারি জমি জবরদখল করে ক্য়াফে তৈরির অভিযোগে, এবার সওকত মোল্লার ছেলেকে নোটিস পাঠানো হল। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে।  জীবনতলার বাসিন্দা বলেন, বহুদিন আজকে ধরুন ২৫ বছর আগে থেকে এই চর পড়েছিল। সওকত মোল্লা, সওকত মোল্লার স্ত্রী, তাঁর সাঙ্গপাঙ্গ, সবাই মিলে এই রোডের পাশে, সেখানে যত জায়গা ছিল, সেই জায়গাগুলোকে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা, ৭ লক্ষ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে।  যা সম্পূর্ণভাবে অবৈধ। ভাঙড় বিস্ফোরণকাণ্ডে, সওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার দিনভর ক্য়ানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি NIA.সওকত মোল্লার ছেলে, ইমরান মোল্লার এই রেস্তোরাঁতেও যায় NIA টিম। 

ক্য়ানিংয়ের স্থানীয় বাসিন্দা সেলিম লস্কর বলেন, হ্য়াঁ। নদীর ভেড়ি। এখনও নদীর ভেড়ি এটা। ওরা জোর জবরদস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো, সম্পূর্ণ। সরকারের জায়গা। অভিযোগ, নদীর চরের ওপর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল আমলে প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি!জীবনতলার বাসিন্দা বলেন, আমরা বাধা দিয়েছিলাম। প্রশাসনকে জানিয়েছিলাম। ও তখন রাতে আমাদের ভয় দেখায়, যে রাতে বাড়িতে বোমা পড়বে। এই বলে। ওই জন্য় আমরা প্রশাসনের কাছে বারবার যাই না। ভয় করি। এখনও দাপট চালাচ্ছে। কাল রাত থেকে অনেক বোমা-বন্দুক নিয়ে ওদিকে লোকের খুব ভয় দেখিয়েছে। লোক এখনও খুব আতঙ্কে আছে। এখানেই শেষ নয়, প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় দোকানদাররা।