কলকাতা: ভবানী ভবনে ভাষণ দেওয়ার সময় রাজ্যের আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে ও সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শুনতে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পুলিশের হেল্প লাইনের সূচনা করলেন তিনি। মূলত সিন্ডিকেট, কাটমানি, বেআইনি টোল ও বেআইনি মদ নিয়ে মানুষের কোনও অভিযোগ থাকলে তা সরাসরি জানাতে পারবেন পুলিশকে। এই অভিযোগ জানানোর জন্য মোট চারটি নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। মানুষ তার নিজের এলাকার সমস্ত বেআইনি কাজ ও অসামাজিক কাজের ব্যপারে অভিযোগ জানাতে পারবে এবং প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থাও নেবে। কোন কোন অভিযোগের ক্ষেত্রে কোন নম্বরে কল করবেন ?              ১. সিন্ডিকেট নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155335              ২. কাটমানি নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155334                 ৩. বেআইনি টোল নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155337              ৪. বেআইনি মদ নিয়ে অভিযোগ জানানোর হেল্প লাইন নম্বর হল : 155339            নম্বরের অপব্যবহার নিয়ে কড়া বার্তা -                            

নম্বরের অপব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, '' এই চারটি হেল্পলাইন নম্বর-এর মাধ্যমে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন। যা আমরা নিস্পত্তি করব আধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে। দয়া করে টোল ট্রি নম্বর নিয়ে অপব্যবহার করবেন না। ব্যক্তিগত প্রতিহিংসাকে চরিতার্থ করতে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন। সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, তেমন মিথ্যে তথ্য দিলে আইনে যা বলা আছে, তা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে।''                    

পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনা নিয়ে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তারাতলা ও বারুইপুরের ঘটনা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলায় যেভাবে ১৭টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ঘটনায় জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা-বোন-কন্যাদের ওপর অত্যাচার...আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন...আমি আছি।''