কলকাতা : ভোটের ফলপ্রকাশের পর থেকেই গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। কারও বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তো কারও বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। কাটমানি-সিন্ডিকেট নিয়ে ভূরিভূরি অভিযোগ সামনে আসছে। তোলাবাজি-কাটমানি-সিন্ডিকেট নিয়ে কার্যত দিকে-দিকে ক্ষোভ। রোষের মুখে তৃণমূলের নেতা-কর্মীরা। দলের মদত ছাড়া এই লাগামহীন দুর্নীতি আদৌ সম্ভব ? এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, উপরোক্ত প্রশ্নে 'হ্যাঁ' বলেছেন ৯ শতাংশ মানুষ। 'না' বলেছেন ৯০ শতাংশ এবং 'জানি না/ বলতে পারব না' ক্যাটিগরিতে রয়েছেন ১ শতাংশ মানুষ।

Continues below advertisement

আক্ষরিক অর্থেই যেন - ভয় OUT. যাঁর ভয়ে এতদিন ছিলেন কাঁটা, রাজ্যে ক্ষমতার হাতবদল হতে তাঁকেই একেবারে ওপেন চ্য়ালেঞ্জ। ১৫ বছরের তৃণমূল জমানার অবসান ঘটতেই একে একে সরব হতে শুরু করেছেন বহু মানুষ। সেইসব মানুষ যাঁরা এতদিন ভয়ে কোনও অভিযোগ জানাতে পারেননি। কোথাও তোলাবাজির অভিযোগ তুলে তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ প্রদর্শন হচ্ছে তো কোথাও কাটমানির টাকা ফেরত চেয়ে সরব হচ্ছেন নিরীহ মানুষ। যাদের এতদিন ধরে বিভিন্নভাবে শোষণ করার অভিযোগ রয়েছে তৃণমূলের অনেক নেতার বিরুদ্ধে। এককথায়, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে, জেলায় জেলায় সরব হচ্ছে মানুষ। কিন্তু, রাজনৈতিক মহলে যে প্রশ্নটা বারবার উঠছে তা হল, দলের মদত ছাড়া এই হারে দুর্নীতি করা আদৌ সম্ভব কি না। তা নিয়েই ছিল Poll-এর প্রশ্ন।

Continues below advertisement

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন ?

পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একইভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানের পোল সেগমেন্টে। 

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে 'ঘণ্টাখানেক সঙ্গে  সুমন' - অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।