কলকাতা : সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে, কোন ইস্যু নিয়ে উত্তেজনা বা বিতর্ক তৈরি হচ্ছে— তার স্পষ্ট প্রতিফলন দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেই কারণেই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলিকে কেন্দ্র করে ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে রাখা হয়েছে একটি বিশেষ ‘পোল সেগমেন্ট’। এই পোল সেগমেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয় দর্শকদের সামনে। সেই প্রশ্নগুলির উত্তর এবং দর্শকদের প্রতিক্রিয়া নিয়েই পরে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।

Continues below advertisement

কোথায় পাওয়া যায় পোলের প্রশ্ন?

পোলের প্রশ্নগুলি প্রথমে পোস্ট করা হয় ইউটিউব চ্যানেল @sangesuman2025-এ। পাশাপাশি একই প্রশ্ন দেওয়া হয় ফেসবুক, এক্স (X), ইনস্টাগ্রাম এবং থ্রেডস-এও। দর্শকদের জন্য থাকে একাধিক বিকল্প উত্তর বা ‘মাল্টিপল চয়েস’। সেখান থেকে নিজেদের মত অনুযায়ী একটি উত্তর বেছে নেন তাঁরা। 

যে প্রশ্ন নিয়ে আলোচনা  (গতকাল  ১২ মে এই নিয়ে রাখা হয়েছিল প্রশ্ন)

Continues below advertisement
  •  রাজ্য়ে পরিবর্তনের পর এবার কি সমস্ত দুর্নীতির মাথারা গ্রেফতার হবে?

তাতে মানুষ এখনও পর্যন্ত যা মতামত দিয়েছেন, তা শতাংশের হিসেবে তুলে দেওয়া হল (https://www.youtube.com/@sangesuman2025/ - এর নিরিখে )

 

বিষয়তথ্য
পোলের প্রশ্ন“রাজ্যে পরিবর্তনের পর এবার কি সমস্ত দুর্নীতির মাথারা গ্রেফতার হবে?”
অপশন ১হ্যাঁ
অপশন ১-এর ভোট শতাংশ৮৩%
অপশন ২না
অপশন ২-এর ভোট শতাংশ১১%
অপশন ৩জানি না / বলতে পারব না
অপশন ৩-এর ভোট শতাংশ৬%
প্রধান জনমতঅধিকাংশ অংশগ্রহণকারী মনে করছেন, পরিবর্তনের পর দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি হতে পারে

https://www.youtube.com/@sangesuman2025/posts - এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 

দর্শকদের মতামতই আলোচনার কেন্দ্রবিন্দু

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা প্রতিক্রিয়া, মন্তব্য এবং ভোটের ফলাফল তুলে ধরা হয় ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’-এর পোল সেগমেন্টে। কোন ইস্যুতে মানুষ কী ভাবছেন, কোন মতামত বেশি সমর্থন পাচ্ছে, কোন প্রশ্নে বিভক্ত জনমত— সেই সব বিষয় নিয়েই হয় বিশ্লেষণ ও আলোচনা।

এখন দর্শকেরাও জানেন, তাঁরা শুধু অনুষ্ঠান দেখার মধ্যেই সীমাবদ্ধ নন। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম বা থ্রেডস— যে কোনও প্ল্যাটফর্ম থেকেই তাঁরা নিজেদের মতামত পাঠাতে পারেন এবং সেই মতামত পৌঁছে যেতে পারে সরাসরি অনুষ্ঠানের আলোচনায়।

যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা হয়

রাজনীতি, সমাজ, নির্বাচন, প্রশাসন, বিনোদন, খেলাধুলা কিংবা ভাইরাল হওয়া সাম্প্রতিক বিতর্ক— বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ট্রেন্ডিং ইস্যুকে ঘিরেই তৈরি করা হয় পোলের প্রশ্ন। দর্শকদের অংশগ্রহণের ভিত্তিতেই নির্ধারিত হয় আলোচনার মূল দিশা।