ফলতায় পুনর্নির্বাচনের আগে ময়দান ছেড়ে পালিয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এবার ভেঙে পড়ে ডায়মন্ড হারবার মডেল। এনিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে বলেন, এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত।  ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আর ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। জাহাঙ্গির তাঁর অত্য়ন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলতার উপনির্বাচনের ফল ডায়মন্ড হারবার মডেলের ভেঙে পড়ার বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছে। এই নিয়েই গত ২৫ মে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল-সেগমেন্টে আলোচনার জন্য সোশ্যাল মিডিয়ায় রাখা হয় প্রশ্ন। 

Continues below advertisement
  • ফলতায় তৃণমূলের ভরাডুবির পর টলমল ডায়মন্ড হারবার পুরসভা। 'ডায়মন্ড হারবার মডেল' কি এবার অবলুপ্তির পথে? 
    বিকল্পভোটের শতাংশ
    হ্যাঁ96%
    না2%
    জানি না / বলতে পারব না1%

 

অতীতে বিভিন্ন সময়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গেছে ডায়মন্ড হারবার মডেলের কথা। তিনি এক সময় বলতেন, 'আমি গর্ব করে বলতে পারি, What Diamond Harbour thinks toda, rest of Bengal thinks tomorrow... বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় ডায়মন্ড মডেলকে অনুসরণ করেছে। ' সেই হম্বিতম্বি এখন অতীত। এখন সেই 'ডায়মন্ড হারবার মডেল' কি এবার অবলুপ্তির পথে? উঠছে প্রশ্ন। আর উত্তর দিয়েছেন মানুষ। 

Continues below advertisement

পোলের প্রশ্ন কোথায় পোস্ট করা হয়? 

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে  সুমন - অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।     

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন?                  

গত ২৫ মে নিচের প্রশ্নটি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে।