কলকাতা: আর জি মেডিক্যাল কলেজে, কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ! খুন! যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠে ভুরি ভুরি অভিযোগ। এখন তৃণমূল জমানার সমাপ্তি ঘটেছে। শুরু হয়েছে বিজেপির অধ্যায়। এই পরিস্থিতিতে আর জি করকাণ্ডের তদন্তের সঙ্গে যুক্ত ৩ IPS অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারী। সাসপেন্ড হলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন DC নর্থ অভিষেক গুপ্ত। মেয়ের মৃত্যু জীবন তছনছ করে দিয়েছে! আজ তিনি বিজেপির বিধায়ক! তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে বলে আশা করছেন নিহত চিকিৎসকের মা, পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।
এই নিয়ে এবার মানুষ কী ভাবছে। এই প্রশ্ন সোশ্যাল মিডিয়া মারফৎ রাখা হয়েছিল মানুষের কাছে।
Poll প্রশ্ন- ফের খুলল আরজি কর ফাইলস। অভয়া এবার ন্যায়বিচার পাবে বলে মনে করেন আপনি?
হ্যাঁ বলেছেন - ৯১ শতাংশনা বলেছেন - ৮ শতাংশজানি না চলেছেন- ১
কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন?
১৫ মে নিচের প্রশ্নটি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছে। দেখে নেওয়া যাক এই নিয়ে মানুষ কী ভাবছে।
পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?
সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন - অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।
আরও পড়ুন, 'স্বস্তি সেদিন পাব, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন', IPS-দের সাসপেন্ডের পর বিস্ফোরক অভয়ার মা
