কলকাতা : ভোটে তৃণমূলের ভরাডুবির পর একে একে মুখ খুলছেন দলের নেতা, বিধায়ক থেকে সাংসদ। আর এবার মুখ খুলেছে ন বারাসাতে তৃণমূলের চার বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুধু প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে মুখ খুললেন তাই নয়, বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফাও দিলেন তিনি।রাজ্যে পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত ইস্তফা দিয়েছেন ৭টা পুরসভার মোট ১১৫ জন তৃণমূল কাউন্সিলর। যার মধ্যে নবতম সংযোজন হল ডায়মন্ড হারবার পুরসভা। ১৬ জনের মধ্যে ৮ জন কাউন্সিলর পদত্যাগপত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলতায় ফলে তৃণমূলের বিপর্যয়ের পরদিন, প্রকাশ্যে চলে এল ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। এই আবহে এবিপি আনন্দের দর্শক ও নেটিজেনদের কাছে প্রশ্ন ছিল -
ক্রমশ বিদ্রোহী হচ্ছেন সাংসদ-বিধায়করা, গণহারে ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। ক্ষমতা যেতেই তৃণমূলের ভেঙে পড়া শুধু সময়ের অপেক্ষা?
গত ২৫ মে নিচের প্রশ্নটি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছে। দেখে নেওয়া যাক এই নিয়ে মানুষ কী ভাবছে।
@sangesuman2025 পোল বিশ্লেষণ
প্রশ্ন: “ক্রমশ বিদ্রোহী হচ্ছেন সাংসদ-বিধায়করা, গণহারে ইস্তফা তৃণমূল কাউন্সিলরদের। ক্ষমতা যেতেই তৃণমূলের ভেঙে পড়া শুধু সময়ের অপেক্ষা?”
| অপশন | ভোটের শতাংশ |
|---|---|
| হ্যাঁ | 96% |
| না | 3% |
| জানি না / বলতে পারব না | 2% |
পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?
সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন - অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।
