হুগলি: বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে বৈদ্যবাটিতে গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডে। ২৬ এপ্রিলে বিজেপির প্রচারে হামলার অভিযোগ রাজু পারুইয়ের বিরুদ্ধে। বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শ্রীরামপুর থানা লিখিত অভিযোগ দায়ের, গ্রেফতার তৃণমূল নেতা।
আরও পড়ুন, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে বর্ষা ! রাজ্যের জন্য বড় আপডেট হাওয়া অফিসের
গতকালও দেখা গিয়েছে, রাজ্যের একাধিক জায়গা থেকে, তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে। সরকার বদলের পর, জেলায় জেলায় নানান অভিযোগে তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছে। পশ্চিম বর্ধমানে বারাবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ সহ, ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একুশের ভোট পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল কর্মী। যা ঘিরে পাল্টা সুর চড়াল, তৃণমূলও। ফলতায় পুনরায় নির্বাচনের আগে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও ফলতা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাইদুল খানকে। পুলিশ সূত্রে দাবি, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগ ছিল। গতকাল রাতে ফলতা থানা তাঁকে গ্রেফতার করে।
শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'যদি ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে'। এরপর পশ্চিম বর্ধমানের তৃণমূল পরিচালিত বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু-সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। একুশের ভোট পরবর্তী সন্ত্রাস ও ছাব্বিশে ভোটের আগে হুমকি, মারধরের অভিযোগ রয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে। ধৃতদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারও রয়েছেন। অন্যদিকে, কোচবিহার থেকে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল নেতা স্বপন দাস সহ ৩ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ৩ জনের বিরুদ্ধেই, একুশের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ রয়েছে।
ধৃতদের মধ্যে, তৃণমূল কর্মী জীবন দাসের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত বছর, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে, শুক্রবার কোচবিহারের তৃণমূল ব্লক সভাপতি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। কোচবিহারেই, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। একইভাবে মালদার কৃষি সমবায় সমিতির, মিনিব্যাঙ্কে, ১৩ থেকে ১৪ কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে, গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীকে। ধৃত রতুয়ার বিলাইমারি পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডল ও তাঁর স্বামী অনিল মণ্ডল।
