হাওড়া: মুদির দোকান থেকে 'তোলাবাজি', উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়। মারধরের প্রতিবাদ করায় দোকানের ক্রেতাদের উপর চড়াও দুষ্কৃতীরা, আহত ১ মহিলা-সহ ৩। হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'। ডোমজুড় থানার কাছে রাস্তায় ফেলে ফের মারধর আক্রান্তদের। এলাকায় উত্তেজনা, রাতেই ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ । এলাকায় দাপট দেখাচ্ছে স্থানীয় তোলাবাজ দুষ্কৃতীরা, অভিযোগ স্থানীয়দের।                                                                             

Continues below advertisement

ঠিক কী ঘটেছে?

মুদির দোকান থেকে তোলাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকড়া পশ্চিমপাড়ায়। বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী একটি মুদির দোকানে খদ্দের সেজে চড়াও হয়। দোকান থেকে দেশলাই কিনতে চায়। এরপর তার থেকে টাকা চায় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করলে বাবা এবং ছেলেকে বেধড়ক মারধর করে।                                                                                    

Continues below advertisement

আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসার পর তারা ডোমজুড় থানার দিকে অভিযোগ দায়ের করার জন্য যেতে চাইলে তাদের রাস্তায় ধরে ফের মারধর করা হয় বলে অভিযোগ।                                                                                  

এই ঘটনায় এক মহিলা সহ কমপক্ষে তিনজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশবাহিনী এবং র‍্যাফ। পুলিশ লাঠি উঁচিয়ে স্থানীয় বাসিন্দাদের দিকে তেড়ে যায়। এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলে চাপা উত্তেজনায় থাকায় নামানো হয় বিরাট পুলিশ বাহিনী। আহতদের অভিযোগ এলাকার দুষ্কৃতীরা প্রায়ই তাদের দোকানে হামলা চালায়। তোলা চায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।