কলকাতা : হাওড়া-বর্ধমান শাখার ট্রেনযাত্রীদের জন্য বিশেষ ঘোষণা পূর্ব রেলের। শনিবার পথ পরিবর্তন করা হবে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান MEMU ট্রেনের।

Continues below advertisement

হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়া স্টেশনে লেভেল ক্রসিং গেট-এ সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণ পরবর্তী কাজের জন্য, রিষড়া স্টেশন চত্বরে শনি ও রবিবার দুইদিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। এই পরিস্থিতিতে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান MEMU ট্রেন শনিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইন (হাওড়া-ডানকুনি-বর্ধমান) হয়ে পথ পরিবর্তন করে চলবে। ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সময়সীমাও জানিয়ে দিয়েছে রেল। শনিবার রাত ১২টা ২০ মিনিট থেকে ৩টে ২০ মিনিট পর্যন্ত এবং রবিবার ১২টা ২০ মিনিট থেকে শুরু হয়ে ৪টে ২০ মিনিট পর্যন্ত। পূর্ব রেলের সদর দফতরের ফেসবুক পেজে এই পোস্ট করা হয়েছে।

 

Continues below advertisement

চলতি মাসেই গোড়ার দিকে জানা গিয়েছিল, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল - কাটোয়া শাখায় খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এবং জিরাট ও গুপীনাথপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ের বদলে তৈরি হবে সাবওয়ে। আর সেই সাবওয়ের বক্স সেগমেন্ট ও বেস স্ল্যাব তৈরি করার জন্য ২ মে ২০২৬, শনিবার প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার কথা বলা হয়। ফলে, বেশ কিছু ট্রেন বাতিল এবং আরও কিছু দেরিতে চলবে বেশ কিছু ট্রেন, এমনই জানানো হয়েছিল।

আগামীর পরিষেবা আরও সুন্দর ও মসৃণ করতে বদ্ধপরিকর ভারতীয় রেল। আর সেই কারণেই গত ৩০ এপ্রিল থেকে ৯ মে-র মধ্যে ১০ দিন একাধিক ট্রেন দেরিতে ছাড়ার কথা জানানো হয়েছিল। আবার একাধিক ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করার কথা বলে হয়েছিল। পূর্ব রেল একটি নোটিফিকেশন জারি করে জানিয়েছিল, বাঁশবেড়িয়ায় রোড ওভার ব্রিজের কাজের জন্য বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মধ্যে দৈনিক ৩ ঘণ্টা করে পাওয়ার ব্লক করা হবে।

এদিকে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা করেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) হাতে পৌঁছেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ( Ashwini Vaishnaw )র গুরুত্বপূর্ণ চিঠি। সেই চিঠিতে রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে সবুজ সঙ্কেত দেওয়ার কথা জানানো হয়েছে।  রেলমন্ত্রীর চিঠি অনুযায়ী, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত ডবল রেললাইন নির্মাণের কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। সাঁতরাগাছি থেকে খড়গপুর হয়ে রাজস্থানের জয়পুর পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শালবনি থেকে আদ্রা পর্যন্ত তৃতীয় রেললাইন নির্মাণের জন্য চূড়ান্ত প্রজেক্ট রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।