কলকাতা হোক বা পূর্ব ভারতের (Eastern Railway) বা সমগ্র ভারতবর্ষের যাত্রী বহনের ক্ষেত্রে সবচেয়ে বড় স্টেশন হল আমাদের গর্বের হাওড়া স্টেশন (Howrah Station)। এ ছাড়াও হাওড়া স্টেশন প্ল্যাটফর্মের সংখ্যার বিচারেও সবচেয়ে বড় স্টেশন। এই স্টেশনে রয়েছে ২৩টি প্ল্যাটফর্ম। প্রতিদিন গড়ে এই স্টেশন প্রায় ১০ লক্ষ যাত্রী পরিবহণ করে।

Continues below advertisement

এবার এই স্টেশনের যাত্রী ধারণক্ষমতা আরও আরও বাড়ানোর চেষ্টা করছে রেল মন্ত্রক (Ministry Of Railways)। আগামী পাঁচ বছর এই স্টেশনের ব্যাপক উন্নতি করার জন্য পরিকল্পনা করছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেন পরিচালনা ও যাত্রী পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য এমন পরিকল্পনা বলেই জানা গিয়েছে।

১৮৫৪ সালে এই স্টেশন চালু হয়। পরবর্তীতে এই স্টেশন বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। পরবর্তীতে যখন ট্রেনের সংখ্যা বেড়েছে ও যাত্রীর সংখ্যাও বেড়েছে তখন নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ও নতুন সুযোগ সুবিধাও যোগ করা হয়েছে এই স্টেশনে।

Continues below advertisement

১৯০৫ সালে হাওড়া স্টেশনে আরও ৬টি প্ল্যাটফর্ম যুক্ত হয়। ফলে, সেই সময় প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় ৭টি। ১৯৮৪ সালে আরও একটি সম্প্রসারণ ঘটে এই স্টেশনের। সেই সময় প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫। ১৯৯২ সালে আরও ৪টি প্ল্যাটফর্ম সহ তৈরি করা হয় নতুন একটা স্টেশন কমপ্লেক্স। পরবর্তীতে নতুন এই স্টেশন কমপ্লেক্সে প্ল্যাটফর্মের সংখ্যা আরও বাড়ানো হয়। বর্তমানে এই স্টেশনে ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে। এর ফলে, পূর্ব ভারতের প্রবেশ দ্বার (Gateway Of Eastern India) হিসাবে এই স্টেশন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ভারতীয় রেল (Indian Railways) ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে প্রধান স্টেশনগুলো থেকে ট্রেন ছাড়ার সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে। এই উদ্যোগের অংশ হিসাবে পরিকাঠামোর উন্নতি করা হবে হাওড়া স্টেশনের। এ ছাড়াও ক্রমবর্ধমান ট্রেনের চাপ সামলানোর জন্য এই স্টেশনের বেশ কিছু আধুনিকীকরণ করা হবে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব রেলের সিপিআরও বলেছেন, ইতিমধ্যেই নতুন ও পুরোনো কমপ্লেক্সের মাঝে স্টেশন বাড়িয়ে হাওড়া স্টেশনের ট্রেন চলাচলের যোগ্য প্ল্যাটফর্মের সংখ্যাও বাড়ানো হয়েছে। তিনি আরও বলেছেন, এই কাজের ফলে পূর্ব ছাড়াও দক্ষিণ পূর্ব রেল পরিচালিত ট্রেন হাওড়া স্টেশনে আরও ভাল করে অপারেট করতে পারবে। এর ফলে ভিড় কমবে বলেও আশা করা হচ্ছে।