Continues below advertisement

সুনীত হালদার, হাওড়া : হাওড়ারউলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে পরপর চারটি গাড়ির সংঘর্ষে আহত হলেন অন্তত ৬ জন। দুর্ঘটনায় জড়িয়ে পড়ে দুটি প্রাইভেটগাড়ি, একটি লরি এবং একটিওড়িশাগামীযাত্রীবাহী বাস। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়াশরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ উলুবেড়িয়ারবীরশিবপুর এলাকার কাছে কোলাঘাটমুখীলেনে একটি প্রাইভেটগাড়ি আচমকাই নিয়ন্ত্রণহারিয়ে রাস্তার উপর দাঁড়িয়েপড়ে। দুর্ঘটনা এড়াতে তার পিছনে থাকা আরও একটি প্রাইভেটগাড়িওথেমেযায়।

ঠিক সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণহারিয়েদাঁড়িয়ে থাকা প্রাইভেটগাড়িটিতে সজোরে ধাক্কা মারে। এর কিছুক্ষণের মধ্যেই পিছনে থাকা ওড়িশাগামী একটি যাত্রীবাহী বাসও নিয়ন্ত্রণহারিয়ে রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়। এই ধারাবাহিক সংঘর্ষে প্রাইভেটগাড়িতে থাকা মোট ৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত উলুবেড়িয়াশরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।                

Continues below advertisement

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশদুর্ঘটনাগ্রস্তগাড়িগুলিসরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। কী কারণে প্রথম প্রাইভেটগাড়িটিনিয়ন্ত্রণহারিয়েছিল এবং দুর্ঘটনার সঠিক কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।                         

অন্যদিকে, হাওড়াতেই ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড়ের কাছে উল্টে যায় পণ্যবাহী লরি! তার জেরে রাত থেকেই মারাত্মক যানজট সৃষ্টি হয়।   শুক্রবার গভীর রাতের ঘটনা। কলকাতা মুখী লেন দিয়ে আসছিল  পণ্য বোঝাই লরিটি।  হাওড়া দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল।  পাঁচলা মোড়ের কাছে জাতীয় সড়কে গর্ত থাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কলকাতা মুখী লেন উল্টে যায়। ঘটনার জেরে ব্যাপক যানজট কলকাতামুখী লেনে। ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়ার রাজাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। এই মুহূর্তে লরিটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।