টিটাগড়, উত্তর ২৪ পরগণা: এবার বেআইনি আধার কার্ড, ভোটার কার্ড তৈরির চক্রের পর্দা ফাঁস। ঘটনা টিটাগড়ের। জানা গিয়েছে টাকা দিলেই বেআইনি ভাবে এখানে তৈরি করা যেত জাল নথিপত্র। খবর পেয়ে এখানে অভিযান চালায় আমডাঙা থানার আধিকারিকরা। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Continues below advertisement

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

সাইবার প্রতারণার তদন্তে নেমেছিল আমডাঙা থানার পুলিশ। আর সেই তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে এল কেউটে। টিটাগড় স্টেশনের একেবারে পাশেই রমরমিয়ে চলছিল বেআইনি কারবার। টাকা দিলেই এখানে তৈরি করা যেত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা বার্থ সার্টিফিকেটের মতো ডকুমেন্ট।

Continues below advertisement

এই খবর জানার পরই অভিযানে নামে আমডাঙার থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করার খবর পাওয়া গিয়েছে। একই সঙ্গে টিটাগড় স্টেশন সংলগ্ন ওই দোকান থেকে উদ্ধার হয়েছে বায়োমেট্রিক তথ্য নেওয়ার যন্ত্র, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, আই স্ক্যানার, একাধিক ডেস্কটপ ও ল্যাপটপ। পুলিশের অনুমান এই বেআইনি কারবারের পিছনে রয়েছে বড় কোনও চক্র।                 

আরও পড়ুন: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?

উল্লেখ্য, এর আগে গত মে মাসের ১৭ তারিখ কলকাতার পার্শ্ববর্তী বিধান নগরের একটি পার্টি অফিস থেকে উদ্ধার হয় প্রচুর আধার কার্ড। জানা গিয়েছিল, বিধাননগরের বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডের একটি তৃণমূল পার্টি অফিস থেকে এই সব নথি মিলেছে।               

ওই পার্টি অফিস থেকে ৫০ টিরও বেশি আধার কার্ড পাওয়া গিয়েছিল। এই আধার কার্ড উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দারা একাধিক অভিযোগ সামনে নিয়ে আসে। কেউ কেউ বলছেন, "আমাদের ভোট দিতে দেওয়া হত না"। অন্য আর এক স্থানীয় বাসিন্দা বলেন, "পিওনের কাছ থেকে নিয়ে নেওয়া হত সমস্ত আধার কার্ড।"

জানা গিয়েছে, আগের সরকারের আমলে এই নিয়ে পুলিশে অভিযোগ জানানো হলেও তখন পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি স্থানীয় অনেক মানুষই বিরক্ত হয়ে ডিজিটাল কপি বের করে দিয়েছিলেন। আবার অনেকে আশাও ছেড়ে দিয়েছিলেন।