অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক, কলকাতা: রাজ্যে ৪ নতুন রেললাইন,  ভোটমুখী পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রকল্পের অনুমোদন রেলের ! উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ৪টি রেল প্রকল্পে সবুজ সঙ্কেত। রেল প্রকল্পগুলির বিস্তারিত বিবরণ-সহ বিজ্ঞপ্তি পূর্ব রেলের। 

Continues below advertisement

আরও পড়ুন, "যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত.." ! কে যেতে পারেন শ্রীঘরে ? কার কথা বলছেন শুভেন্দু ?

Continues below advertisement

বনগাঁ– চাঁদাবাজার ১১.৫ কিমি নতুন রেললাইন। এই প্রকল্পে ৩টি বড় সেতু এবং ১টি ছোট সেতু তৈরি হবে। বনগাঁ–পোড়ামহেশতলা ২০ কিমি রেল প্রকল্পে ছাড়পত্র রেলের। এই সেকশনে ১টি বড় সেতু এবং ৩৭টি ছোট সেতু তৈরি হবে। চাঁদাবাজার- বাগদা ১৩.৮ কিমি রেলপথে ছাড়পত্র। বনগাঁ-বাগদা স্টেট হাইওয়ের সমান্তরালে তৈরি হবে এই লাইন। ২টি বড় সেতু এবং ১৪টি ছোট সেতু তৈরি হবে। আড়ংঘাটা– দত্তফুলিয়া ৮.১৭ কিমি নতুন রেললাইন। এই সেকশনে ১৫টি ছোট সেতু নির্মাণ করা হবে। 

ভোটমুখী পশ্চিমবঙ্গে দরাজ মোদি সরকারের রেলমন্ত্রক। সম্প্রতি দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছে পশ্চিমবঙ্গ। ১৭ জানুয়ারি মালদার সভা থেকে খোদ প্রধানমন্ত্রী সেই ট্রেনের উদ্বোধন করেন। এবার দক্ষিণবঙ্গে থমকে থাকা ৪টি প্রকল্প নতুন করে চালুর উদ্যোগ নিল রেল। বনগাঁ থেকে পোড়ামহেশতলা ২০ কিলোমিটার পথ ও বনগাঁ থেকে চাঁদাবাজার, সাড়ে ১১ কিলোমিটার রাস্তা জুড়ছে রেলপথে। পাশাপাশি, চাঁদাবাজার থেকে বাগদা এবং নদিয়ার রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত তৈরি হবে নতুন রেললাইন। তাৎপর্যপূর্ণ ভাবে বনগাঁ, বাগদা, ও রানাঘাট এই তিনটি এলাকাই মতুয়া অধ্যুষিত।মতুয়াদের অনেকেই CAA-তে আবেদন করে এখনও নাগরিকত্ব পাননি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার নিয়েই সংশয় তৈরি হয়েছে। যার জেরে SIR আবহে মতুয়াদের অনেকেই অসন্তোষ-ক্ষোভ উগরে দিচ্ছেন। এই প্রেক্ষাপটে ভোটের আগে মতুয়া অধ্যুষিত বনগাঁ, বাগদা ও রানাঘাটে চারটি নতুন রেলপ্রকল্প চালু করছে বিজেপি সরকার। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী, মতুয়া অধ্য়ুষিত বনগাঁ লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল বিজেপি।মাত্র একটি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল।মতুয়া অধ্য়ুষিত আরেক লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়েও ৬টিতে এগিয়ে ছিল বিজেপি। মাত্র একটিতে এগিয়ে ছিল তৃণমূল।এবারের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কাদের দিকে যাবে? উত্তর মিলবে কয়েক মাস পর।