রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের। জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে যাচ্ছে ট্রেন। ভয়াবহ এই ছবি দেখা গেছে ইন্দোনেশিয়ার তাপিয়ান দোলক জেলায়। দুর্ঘটনায় মিনিবাস চালকের মৃত্যু হয়েছে। লোরং রেল ক্রসিংয়ে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। ধাক্কার পর আহত হয়েছেন রেল ইঞ্জিনের ২ পাইলট, ১ আধিকারিকের। যদিও  এই ঘটনায় সিয়ানতার এক্সপ্রেসের ২৬৪ জন যাত্রীর কোনও ক্ষতি হয়নি।