প্রকাশ সিন্হা ও রঞ্জিত সাউ, কলকাতা: ভোটের মুখে I-PAC কাণ্ড ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহে গতকাল কলকাতায় ED-র ডিরেক্টর রাহুল নবীন। সকালে CGO কমপ্লেক্সে আসেন ED অধিকর্তা। ED অফিসারদের সঙ্গে বৈঠক করেন ED-র ডিরেক্টর। সূত্রে মারফত খবর, ওই বৈঠকে তাঁর বার্তা, 'মামলা, FIR নিয়ে ভাববেন না, তদন্ত তদন্তের মত চলবে। যথাযথভাবে কয়লা পাচার মামলার তদন্ত যেভাবে চলা উচিত, সেভাবেই চালিয়ে যেতে হবে। ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে বা পরে ঠিক কী ঘটেছিল, এদিন বৈঠকে জানতে চান ED ডিরেক্টর।
ভোটের মুখে I-PAC কাণ্ড ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। এই আবহে শুক্রবার কলকাতায় তদন্তকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেনED-র ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, ঘটনার দিন সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি। আধিকারিকদের নির্দেশ দেন, তদন্ত সঠিকভাবে চালিয়ে যাওয়ার। I-PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিলে ED-র হানা।ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী এলেন, দেখলেন, নথি-ল্যাপটপ নিয়ে বেরিয়ে গেলেন!কয়লাকাণ্ডে ED-র অভিযান-তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা নিয়ে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল। এই প্রেক্ষিতে, শুক্রবার সকালে CGO কমপ্লেক্সে ED অফিসারদের সঙ্গে বৈঠক করলেন ED ডিরেক্টর রাহুল নবীন। এদিন সকালে সল্টলেকের ইনকাম ট্যাক্স কলোনিতে সরস্বতী পুজোয় যোগ দেন তিনি। তারপর সকাল ১০টা নাগাদ CGO কমপ্লেক্সে ED-র দফতরে ঢোকেন। ৮ জানুয়ারি সল্টলেকের সেক্টর ফাইভে I-PAC-এর অফিস ও লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় কয়েকজন দিল্লির ED অফিসার ছিলেন। সূত্রের খবর, তাঁদের সঙ্গে আগেই আলাদা করে কথা বলেছেন ED ডিরেক্টর। ওই অভিযানে কলকাতার যে ED আধিকারিকরা ছিলেন, এদিন তাঁদের সঙ্গে কথা বলেন রাহুল নবীন। ঘটনার পর, মুখ্য়মন্ত্রী নথি চুরি করেছেন বলে চাঞ্চল্য়কর অভিযোগ করেছে ED.পাল্টা ED-র বিরুদ্ধে তথ্য় চুরির অভিযোগ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। SIR নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই ED-র অভিযান ঘিরে বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত!দায়ের হয়েছে একাধিক FIR. সূত্রের খবর ED ডিরেক্টর জানতে চান, ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে বা পরে ঠিক কী ঘটেছিল? রাহুল নবীন ED আধিকারিকদের বলেন, মামলা নিয়ে কাউকে কিছু ভাবতে হবে না, তদন্ত ঠিকভাবে চালিয়ে যান। যথাযথভাবে কয়লা পাচার মামলার তদন্ত যেভাবে চলা উচিত, সেভাবেই চালিয়ে যেতে হবে।এ রাজ্যের অন্য যে সব মামলা হাতে রয়েছে, সেগুলির অগ্রগতি নিয়েও খোঁজখবর নেন রাহুল নবীন। পাশাপাশি, ঠিক করে দেন সেই মামলাগুলির তদন্ত কোন পথে এগোবে।
