অতনু হালদার, কলকাতা: যাদবপুরবিশ্ববিদ্যালয়ের ঘটনায়এবার বিজেপি বিধায়কের সুর বদল। গতকালবিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় বলেছিলেন, ‘হোস্টেলে ঢুকব,সারারাত ধরে তাণ্ডব চলবে।’  হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পর, তদন্তের আওতায়আনার দাবি উঠতেই এবার অন্যসুর বিজেপি বিধায়কশর্বরী মুখোপাধ্যায়ের। 

Continues below advertisement

আরও পড়ুন,যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

Continues below advertisement

মূলত, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে বিজেপি বিধায়কের ডিগবাজি। এখন তারই  মুখে শোনা গিয়েছে 'শান্তিপূর্ণ' আন্দোলনের কথা। এদিন শর্বরী মুখোপাধ্যায় বলেন, আমি কোনও উস্কানিমূলক কথা বলিনি, আমি সম্পূর্ণভাবে এবিভিপি-র ৫-৬ ছেলে,  যারা গুরুতর আহত হয়েছেন….আমি বলেছিলাম, তাঁদের সারেন্ডার করান। তা না হলে, যারা লুকিয়ে রয়েছে, মারবার পরে, আহত করবার পরে, আক্রান্ত করবার পরে, যারা লুকিয়ে রয়েছে, তাঁরা যেখানে লুকিয়ে আছেন, আমরা সেখান থেকে তাঁদের বার করব। আমি কোনও উস্কানিমূলক কথা বলিনি।’ এদিন তিনি আরও বলেন, ‘এই যে গত পরশু রাতে মারা হয়েছে, আমি হাসপাতালে গিয়েছিলাম। আমি বাড়ি চলে এসেছি। আমি থানার সামনে গিয়ে বলেছি, শান্তিপূর্ণভাবে এজিটেশন করুন।এজিটেশন করবার অধিকার সকলের রয়েছে। কিন্তু সেটা যেনও শান্তিপূর্ণভাবে হয়। আমি বিজেপির ছেলেদের বলেছি, আপনারা এখান থেকে চলে যান। আন্দোলন করছে এবিভিপি, গণতান্ত্রিক অধিকার তাঁদের রয়েছে।’  

যদিও যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরীর মুখেই গতকাল শোনা গিয়েছিল, ‘কী মনে করছেন আপনারা , এই বিশ্ববিদ্যালয়টাকে ?  নক্সাল, দেশ বিরোধী শক্তি, মাওয়েস্ট-এদের দিয়ে, আপনারা ভর্তি করে রাখবেন, ভেবেছেন এটা ? এটা কোথাও চলবে না, বলে রাখলাম।’ এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বান, সাগ্নিক সরকার, এদেরকে যদি ১ ঘণ্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান..আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে, সেখান থেকে টেনে বার করব। সারারাত তাণ্ডব চলবে আজ।’

যাদবপুরের বিজেপি বিধায়কের মন্তব্য় অশান্তিতে প্ররোচনা যুগিয়েছে বলে ইতিমধ্য়েই অভিযোগ উঠতে শুরু করেছে। এই প্রশ্নও উঠছে, তাঁকে কেন তদন্তের আওতায় আনা হবে না ? যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে যে তাণ্ডব তালানো হল, তার গরিমা-সম্মান নষ্ট করা হল, তার দায় কে নেবে? বিজেপির রাজ্য় সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, 'ABVP বিজেপির কোনও ছাত্র সংগঠন নয়। ABVP স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। ক্য়াম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য় নয়।'