কলকাতা : রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়ে প্রায় ১৪ মাস জেলে ছিলেন। জামিনে মুক্ত হয়েই ফের প্রার্থী হন বিধানসভা ভোটে। তবে এ হেন জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। কখনও সিপিএমের উদ্দেশে হুমকি-হুঁশিয়ারি দিয়েছেন তো কখনও বিজেপির উদ্দেশে। আজ তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেইসব প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি। 

Continues below advertisement

শুক্রবার ১৯ জুন, ২০২৬ - জাতীয় কর্ম সমিতির সদস্য পদ-সহ তৃণমূলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপরই তাঁর বিরুদ্ধে ওঠা হুমকি থেকে দুর্নীতির অভিযোগগুলি ফের সামনে চলে এসেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই ওঠে রেশন দুর্নীতির অভিযোগ। ২০২৩ সালের ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'দুর্নীতির গঙ্গাসাগর' থেকে শুরু করে 'রিংমাস্টার' - বাছাই করা এমনই সব শব্দবন্ধ ব্যবহার করে আদালতে তাঁর বিরুদ্ধে সওয়াল করেছিল ED. রেশন দুর্নীতি মামলায় সাড়ে ১৪ মাস জেলবন্দি ছিলেন জ্য়োতিপ্রিয় মল্লিক। অবশেষে, চলতি বছরের ১৫ জানুয়ারি ED-র বিশেষ আদালত থেকে জামিন পান। 

গ্রেফতার ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খানের স্ত্রী, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে 

Continues below advertisement

কামদুনি গণধর্ষণকাণ্ডেও এই জ্যোতিপ্রিয় মল্লকের বিরুদ্ধেই প্রধান দোষীকে আড়াল করার অভিযোগ তুলে সরব হয়েছেন নির্যাতিতার ভাই। অতীতে একাধিক হুমকি-বিতর্কেও জড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সালটা ২০১৩। সবে বছর দুয়েক হয়েছে, ৩৪ বছরের বামশাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আর তাঁর ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক তখন খাদ্য দফতরের মন্ত্রী। সেই সময় একাধিকবার সিপিএমকে বয়কটের ডাক দিয়েছিলেন তিনি। সিপিএমকে লাগাতার হুমকি দিয়ে গেছেন জ্য়োতিপ্রিয় মল্লিক। চুপ করে থেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কোনওদিন কোনও ব্য়বস্থা নেননি। 

আগে সিপিএমকে হুমকি, তো পরে বিজেপিকেও হুমকি দিতে শোনা গেছে জ্যোতিপ্রিয় মল্লিককে। সব মিলিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর পরেও বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। গত শনিবারই তাঁকে দলের জাতীয় কর্ম সমিতির সদস্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেক শনিবার আসার আগেই, জাতীয় কর্ম সমিতির সদস্য-সহ যাবতীয় পদ থেকে ইস্তফা দিলেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে দলের পদ ছাড়ার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দল ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে, শারীরিক অবস্থার অবনতিকে দায়ী করে প্রাক্তন খাদ্যমন্ত্রী লিখেছেন, 'আমার ৩৫০-এর ওপর সুগার। কিডনিও খারাপ হয়ে গেছে। আমার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং কোনওপ্রকার মানসিক ও শারীরিক চাপ নেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় দলের জাতীয় কর্ম সমিতির সদস্যপদের দায়িত্ব পালনে অব্যাহতি চেয়ে নিলাম।'