আবীর দত্ত, কলকাতা: ফের উৎসবের আবহে এল মৃত্যুর খবর। কালীপুজোর রাতে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর। জানা যাচ্ছে, ই এম বাইপাসের মানি স্কয়ারের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটে। 

Continues below advertisement

আরও পড়ুন, আজ থেকেই টানা বৃষ্টি ? বজ্রপাতের আশঙ্কা ? কী বলছে IMD

Continues below advertisement

স্থানীয়দের একাংশের দাবি, চারটি বাইক নিজেদের মধ্যে রেষারেষি করতে করতে উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। মানি স্কোয়ারের কাছে একটি মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটরবাইক সমেত ছিটকে পড়ে পড়েন তরুণ-তরুণী। সঙ্গে সঙ্গে সেখান থেকে চম্পট দেন বাকিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। 

রাজ্যজুড়ে পুলিশের সচেতনার বার্তা দেওয়ার পরে হুঁশ ফেরেনি বাইক আরোহীদের। বিনা হেলমেটে চালানো থেকে শুরু করে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেপরোয়া গতিতে গাড়ি চালানোও পুরোপুরি নিয়ম বিরুদ্ধ। দুর্ঘটনা এড়াতে পেট্রোল পাম্পগুলিতে ,'নো হেলমেট, নো ফুয়েল' নোটিস দেওয়া হয়। তবে সেখানেও অনেকক্ষেত্রে লাইনে দাঁড়ানো অন্যের হেলমেট ধার করে জ্বালানি ভরানোর প্রক্রিয়া কার্যতই অসাবধানারই চূড়ান্ত লক্ষণ বলেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গত কয়েক মাসে একের পর এক দুর্ঘটনা হওয়ার পরেও এখনও বিনা হেলমেটে বাইক সফর প্রায় প্রত্যহই দেখা যায়।  

সাম্প্রতিককালে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ইএম বাইপাস। রাতের কলকাতায় দুর্ঘটনা হয়েছিল সেবার। সায়েন্স সিটি থেকে রুবি যাওয়ার পথে ওই মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছিল। হঠাৎ বাইকে ধাক্কা লাগে। এরপরে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত হয়েছিলেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাঁকুড়ার রায়পুরে ও জয়পুরে সম্প্রতি আরও একটি দুর্ঘটনা ঘটেছিল। রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল বাস। আহত হয়েছিলেন অন্তত ১৮ জন যাত্রী।  বাঁকুড়ার জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ জনের।পুলিশের অনুমান ছিল,  রাতে কোনও একটি গাড়ি এসে দুটি মোটর বাইকে ধাক্কা মেরেছিল। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গিয়েছিলেন ২টি মোটরবাইকে থাকা ৫জন। তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। পরে আরও ১জনের মৃত্য়ু হয়েছিল।

মূলত, বারংবার পুলিশি সচেতনতার পরেও বেপরোয়া গাড়ির দৌরাত্ম কমেনি।  সচেতনতার অভাব এখনও দেখা যায়। একের পর এক দুর্ঘটনা হয়েই চলেছে। কখনও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় মুখোমুখি সংঘর্ষ, কখনও অমনস্কতাই প্রাণ কেড়ে নিচ্ছে যাত্রীদের।