কলকাতা: জন্মদিনে ধুন্ধুমার, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তথ্য চাইল কালীঘাট থানা। শুধু অভিযোগ এসেছে, তদন্ত করতে গেলে বিস্তারিত তথ্য দরকার, দাবি পুলিশের। ১০দিন কাজে ব্যস্ত অভিষেক, সময় চেয়ে আইনজীবী মারফত জানানো হল থানায়। 

Continues below advertisement

আরও পড়ুন, গ্রেফতার মমতা তৃণমূল বিধায়কের ভাই

Continues below advertisement

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে সম্প্রতি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কালীঘাটে। ওই ঘটনায় ধৃত, মমতা-তৃণমূলের ৩ জন কর্মীকে নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে আসা হয়েছিল। সেখানে সেই ঘটনার পুনর্নির্মাণ করেছিল পুলিশ। সেসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ওখানে দীর্ঘদিন ধরে পটুয়া পাড়ার শিল্পীরা মূর্তি বিক্রি করতে পারছিলেন না। অসভ্যতামি করছিলেন। রাত্রি ২টোর সময় ভেবেছিলেন ওটা এখনও ওদের রাজত্ব আছে। পাড়ার বাইরে তো বেরতে পারছে না দু'জনেই। পাড়ার মধ্যেই কনফাইন্ড হয়ে আছে। এসব গুন্ডামি করেছেন, আগের রাজত্ব চলছে না। আগের রাজত্ব নেই। বদলে গেছে। এখানে গুন্ডাদের কোনও আশ্রয় নেই। থাকবে না। সাধারণ মানুষের অসুবিধা কেউ করতে পারবে না।'

ইতিমধ্যেই ওই ঘটনার তদন্তভার হাতে নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। তৃণমূল ও বিজেপির দায়ের করা মামলা ছাড়াও, পুলিশের তরফে দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কালীঘাট থানার FIR-এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘটনায় ৪টি এফআইআর হয়েছে, ৩ জনকে গ্রেফতার করা হয়। এরপর ওই ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে আসা হয়। পুলিশ তাদের হেফাজতে নিয়ে আরও তথ্য় জানার চেষ্টা করা হবে। কালীঘাটের ঘটনায় বিজেপির করা অভিযোগের ভিত্তিতে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে,তাঁদের মধ্য়ে রয়েছেন, দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি শ্রীদীপ দাস। মমতা তৃণমূলের কর্মী মহম্মদ তৌকির আলম ও ইরশাদ আলম। গোটা ঘটনায় রাজনীতির পারদ এখনও চড়া।