কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুরে ফের মোছা হল ক্যাম্পাসের ভিতরের দেওয়াল লিখন। এবার মুছে ফেলা হল কার্ল মার্ক্সের উক্তি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন, আপত্তিকর স্লোগানের অভিযোগে সেই দেওয়াল মুছে দেওয়া নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে।  উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ নয়, এই দেওয়াল লিখন মুছে দিয়েছে কলকাতা পুরসভা। দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে পড়ুয়াদের গলায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে, দেওয়াল লিখন এবং মোছাকে কেন্দ্র করে চাপান উতোর চলছেই।  

Continues below advertisement

আরও পড়ুন, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আর্জি মেনে নিলেন স্পিকার ওম বিড়লা

Continues below advertisement

মূলত, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের বেশ কিছু দেওয়াল লিখন মুছে, সাদা রঙ করে দেয়। তারপর ফের সেখানে লেখা হয় কার্ল মার্ক্সের একটি উক্তি। বুধবার দেখা যায়, ওই উক্তির উপরেও সাদা রঙ করে দেওয়া হয়েছে। এই ইস্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, কেএমসি করেছে। কারণ আমাদেরকে বলা হয়েছিল আবার মোছার জন্য, আমি তাঁদের বলেছিলাম, বারবার করে মোছা সম্ভব নয়। তারপরে কেএমসি দায়িত্ব নিয়েছে।…পুলিশকে ঢুকতে কিন্তু বলা হয়নি। আমার ধারণা পুলিশ ঢোকেনি।

ক্যাম্পাসের ভিতরের দেওয়াল লিখন নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, 'আর্টস হস্টেলে। এসব এখানে চলবে না। ভিতরে থেকে কিষেণজি রেড স্যালুট, এসব চলবে না।'এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশকিছু দেওয়াল লিখনের ওপর সাদা রং করে দেয়। তারপর ফের সেই দেওয়ালে লেখা হয় কার্ল মার্ক্সের লেখা একটি লাইন।বুধবার সকালে দেখা যায়, এই দেওয়াল লিখনের ওপরেও সাদা রঙ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার রাতে এই দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায় বলেন, 'এরা রাত্রিবেলা চোরের মতো ঢুকে এভাবে হোয়াইটওয়াশ করা হচ্ছে এটা চূড়ান্ত বেআইনি কার্যকলাপগুলো চালানো হচ্ছে। এটার আমরা তীব্র বিরোধিতা করছি।'বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সম্মেলনের আয়োজন করেছে এক সংগঠন। সেখানে উপস্থিত থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিন্হা, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, RSS-এর ক্ষেত্র সহ প্রচারক প্রমুখ জিষ্ণু বসুর। বৃহস্পতিবারই যাদবপুরে তাণ্ডবের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে দক্ষিণাপন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে SFI.