West Bengal News Update: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক, বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে নাম
West Bengal News: তৃণমূলের ভরাডুবির পরই ১৬ জুলাই সাংসদ পদে ইস্তফা। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক।

প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যসভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক। বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম। ভোটে তৃণমূলের ভরাডুবির পরই ১৬ জুলাই সাংসদ পদে ইস্তফা। তৃণমূল থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল।...More
ডাক্তারদের একটাই ডিগ্রি হোক। দন্ত চিকিৎসকদের কনফারেন্সে এমনই মতপ্রকাশ করলেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। তাঁর বক্তব্য়, একটাই ডিগ্রি হোক MBBS । আর তার মধ্য়েই থাকুক ডেন্টাল সহ একাধিক স্পেশালিটি। স্বাস্থ্য়মন্ত্রী বলেন, দাঁতের চিকিৎসার জন্য় আলাদা BDS বা ব্য়াচলার অফ ডেন্টাল সার্জারি ডিগ্রির প্রয়োজনীয়তা নেই।
গত ৩-৪ মাসে কলকাতা পুরসভার পরিষেবা তৃণমূল জমানার চেয়েও খারাপ। ফটোশ্যুট করে পরিস্থিতির মোকাবিলা হয় না। ডেঙ্গি নিয়ে রীতেশ তিওয়ারির নিশানায় কলকাতা পুরসভা। বিজেপি বিধায়কের আরও অভিযোগ, প্রকৃত অবস্থা যাতে না দেখতে পান, তার জন্য বাছাই করা এলাকায় মন্ত্রীকে নিয়ে যাচ্ছেন পুর আধিকারিকরা। যদিও পুরমন্ত্রী জানিয়েছেন, তিনি যে এলাকায় গিয়েছিলেন, সেটাই কলকাতার সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্ত এলাকা।