কলকাতা: প্রায় ১ ঘণ্টার প্রবল বৃষ্টি, ঝড়ে বিপর্যস্ত কলকাতা।কলকাতা বিমানবন্দরে জল থইথই রানওয়ে। প্রায় ১ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত। 

Continues below advertisement

আরও পড়ুন,"কয়েকটা ছেলে চোর চোর বলছিল ! গাড়িতে উঠতেই ডিম ছুড়ল..", বিক্ষোভের মুখে পড়ে কী প্রতিক্রিয়া সৌগতর ?

Continues below advertisement

প্রচণ্ড গরমের মধ্য়েই কলকাতা ও শহরতলিতে মুষলধারে বৃষ্টি নামল। দুপুরেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বৃষ্টির জেরে ব্য়াহত হয় উড়ান পরিষেবা। মধ্য়মগ্রামে ওভারহেডে গাছ পড়ে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ। জলমগ্ন রানওয়ে, দাঁড়িয়ে একের পর এক বিমান। কয়েক ঘণ্টার বৃষ্টিতে এমনই জলছবি কলকাতা বিমানবন্দরের। শুক্রবার সকাল থেকেই আকাশের ছিল মুখভার।

বেলা গড়াতে কার্যত আঁধার নেমে আসে কলকাতায়। শুরু হয় ঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি, বিমানবন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হয়, বেশ কিছুক্ষণের জন্য় ব্য়াহত হয় উড়ান চলাচল, প্রবল বৃষ্টিতে ব্য়াহত হয় শিয়ালদা-বনগাঁ শাখার ট্রেন চলাচল, মধ্য়মগ্রামে ওভারহেডের ওপর গাছ ভেঙে পড়ায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন পরিষেবা। ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, ঝড়ে উড়ে গেছে শেডের খানিকটা অংশ, সেখান থেকে বৃষ্টির জল পড়তে থাকে প্ল্য়াটফর্মে। তীব্র গরমের পর, আকাশ ভাঙা বৃষ্টি, কারও স্বস্তি কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়লেন চরম দুর্ভোগে।

দুপুরেই নামল আঁধার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, কলকাতায় রাজপথে ভাঙল বহু গাছ। ময়দান, প্রিন্সেপ ঘাট, সল্টলেক, টালা পার্ক, রফি আহমেদ কিদওয়াই রোড। কলকাতায় অন্তত ২৫টি জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত। ঝোড়ো হাওয়ার দাপটে ভাঙল সাউথ সিটি মলের জানালার কাচ। হরিশ মুখার্জি রোডে গাছ ভেঙে পড়ল গাড়ির উপরে। ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, কন্ট্রোল রুম খুলল পুরসভা।  

আউট্রাম ঘাটে আম কুড়াতে গিয়ে মৃত্য়ু হয়েছে এক যুবকের। আউট্রাম স্টেশনে ওভারহেড তারের উপরে গাছ ভেঙে পড়ে, দাউ দাউ করে আগুন লেগে যায়, সেই সময় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় মেটিয়াব্রুজের বাসিন্দার।পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই কিশোরের। পরিবার সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে আগরবাঁধের জঙ্গলে পিকনিক করছিল নবম শ্রেণির ওই দুই পড়ুয়া। সেই সময়ই বজ্রপাতে মৃত্যু হয় ১৫ বছরের রূপক চৈরা ও অয়ন গোস্বামীর।