হিন্দোল দে, কলকাতা: টানা বৃষ্টির জেরে, কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় মৃত্যু হল একজনের। আজ সকাল ভোর ৫টা নাগাদ ঘটে এই অঘটন। ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল

Continues below advertisement

আরও পড়ুন, কলকাতা বিমানবন্দরে আগুন

Continues below advertisement

 কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, কী হয়েছিল ? 

জোড়া বাগান থানার পুলিশের পাশাপাশি, কলকাতা পুলিশের অন্যান্য থানার পুলিশ কর্মীরাও এসে পৌঁছেছেন। রয়েছে এনডিআরএফ-র টিমও। টানা বৃষ্টির জেরে ভোর চারটে নাগাদ ,আচমকাই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। তিন তলা এই বাড়ির একাংশ ভেঙে পড়ার ফলে স্বাভাবিকভাবেই দুর্ঘটনা মোড় নেয়। এখানে যারা বাসিন্দা ছিলেন, তার মধ্যে ৬০ উর্ধ্ব উর্মিলা সাউ একজন বৃদ্ধা চাপা পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতার ছেলে এবং পরিবারের সদস্যরা বলছেন যে, দীর্ঘদিন ধরেই বিপদজ্জনক অবস্থায় এই বাড়িটি রয়েছে। বারংবার বলা সত্ত্বেও কোনওরকম কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিকে টানা বৃষ্টির পর আজ ভোরে অঘটনটা ঘটে। জোড়াবাগানে ওই পুরনো বাড়ির একাংশ একলহমায় ভেঙে পড়ে। জানা গিয়েছে, আরও ১৮ জন আটকা পড়ে গিয়েছিলেন, তাঁদেরকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। পৌরসভা সূত্রে খবর, কলকাতা পুরসভাকে দিয়ে এই বাড়ির বিপদজ্জনক অংশগুলি ভেঙে ফেলা হবে।

টানা বৃষ্টিতে জেলায় প্রাচীন তিনতলা বাড়ির ভেতরের অংশ ভেঙে পড়ে গতকাল

গতকালই উত্তর হাওড়ার বাবুডাঙ্গা শ্রীরাম ঢ্যাং রোডে প্রায় শতবর্ষ প্রাচীন তিনতলা বাড়ির ভেতরের অংশ আচমকাই ভেঙে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত ঘরে আটকে পড়েন বাড়ির বৃদ্ধ মালিক। ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকল কর্মীরা এসে তৎপরতার সঙ্গে শুরু করে উদ্ধারকাজ। ওই দুর্ঘটনাগ্রস্থ ঘরের জানলার লোহার রড কেটে বৃদ্ধকে উদ্ধার করেন দমকল কর্মীরা। সম্প্রতি ভবানীপুরে ভেঙে পড়েছিল ৮২ বছরের পুরনো লাইব্রেরির একাংশ। ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের ভবানীপুর পাঠাগারের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল এক সন্ধ্যায়। তবে শহর কলকাতায়, বিপদজ্জনক বাড়ি একাধিক রয়েছে। কলকাতা পুরসভার তরফে লিখেও দেওয়া হয়েছে বিপদজ্জনক বাড়ি। তবে অনেক ক্ষেত্রে ঘনজনবসতিপূর্ণ এলাকা হওয়ার জন্য, আচমকা ভেঙে পড়লে, আশেরপাশের অনেকটা জায়গাজুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পথচলতি মানুষও আহত হওয়ার উদাহরণ রয়েছে।