আবির দত্ত, কলকাতা : দুর্গাপুজোর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার আয়ুবনগরে একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের STF। নাদিয়াল থানার অন্তর্গত ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টো 7MM পিস্তল, ২টো  দেশি বন্দুক এবং বেশ কিছু কার্তুজ। পাশাপাশি, উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। পুলিশের দাবি, ওই বাড়িতেই চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারবার। তবে STF-এর অভিযানের আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত। নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর পিছনে কি রয়েছে বেআইনি অস্ত্র তৈরির বড়সড় চক্র? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুজো মিটতেই কলকাতায় পুরভোট, তার আগে অস্ত্র কারখানার হদিশ বাড়াচ্ছে চিন্তা। 

Continues below advertisement

'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার 

এসটিএফ সূত্রে খবর, কারা এই আগ্নেয়াস্ত্র তৈরি করছিল তাদের নাম-পরিচয় জানা গিয়েছে। তবে এসটিএফ- এর অভিযানের আগেই তারা চম্পট দেয়। সন্দেহভাজনদের খোঁজ চলছে। এলাকাবাসী এই অস্ত্র তৈরির কারখানা সম্পর্কে একেবারেই অবগত নয়। বসবাসের জন্য এই এলাকা ব্যবহার করা হচ্ছিল বলে খবর। সাহিল বলে একজনের নাম শোনা গিয়েছে স্থানীয়দের একাংশের থেকে। কারা এই অস্ত্র তৈরি করছিল, কেন এই অস্ত্র তৈরি করা হচ্ছিল, কোথাও পাঠানোর কথা ছিল এইসব অস্ত্র - সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুজোর সময় রাস্তায় থাকবে প্রচুর লোকের ভিড়। আর পুজোর পরে রয়েছে পুরসভা নির্বাচন। তার আগে এভাবে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় এবং অস্ত্র তৈরির কারখানার খোঁজ মেলায় স্বভাবতই চিন্তা বাড়ছে নিরাপত্তা নিয়ে। যে ব্যক্তি বাড়ি ভাড়া নিতে এসেছিল তার সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল যা এখনও হয়নি, এমনটাই খবর পাওয়া গিয়েছে। 

Continues below advertisement

অতীতেও কলকাতা শহরে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বেঙ্গল এসটিএফ অভিযান চালিয়ে একাধিক জায়গায় সাফল্য পেয়েছে। গত জুলাই মাসে যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছিল, তখন ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের ক'দিন আগেই অস্ত্র উদ্ধার হয়েছিল কলকাতায়। চিৎপুরে অস্ত্র, গুলি-সহ গ্রেফতার করা হয় একজনকে। চিৎপুরে কলকাতা পুলিশের STF-এর অভিযান চলাকালীন মিলেছিল সাফল্য। বিধানসভা নির্বাচন চলাকালীনই কলকাতায় উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি। সব সমেত বিহারের এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। জানা যায়, ধৃত শামিম আলম বিহারের নওয়াদার বাসিন্দা।