কলকাতা : হরমুজে আটকে ১৫টি ভারতীয় ট্যাঙ্কার। আশঙ্কা বাড়িয়ে বিশ্বজুড়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম। এরপরেই আশঙ্কা ঘনীভূত হচ্ছে রান্নার গ্যাসের দাম নিয়ে। এবার কি ভারতে ঘর-গেরস্থালিতেও কোপ পড়বে যুদ্ধের? রাতারাতি কি বেড়ে গেল রান্না গ্যাসের দাম ? দেশের বড় শহরগুলিতে LPG দাম (১৪ এপ্রিল ২০২৬)

শহরগৃহস্থালি LPG (₹/14.2kg)বাণিজ্যিক LPG (₹/19kg)
দিল্লি9132078.50
মুম্বই912.502031.00
কলকাতা9392208.50
চেন্নাই928.502246.50
বেঙ্গালুরু915.502161.00

সিলিন্ডারের দামে পরিবর্তন ?          

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব থাকলেও দেশে গৃহস্থালির LPG বা রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে আজও কোনও পরিবর্তন দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের জন্য আপাতত কিছুটা স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখনও তুলনামূলকভাবে বেশি থাকায় হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ বজায় রয়েছে।

কলকাতায় আজকে গ্যাসের দাম

পশ্চিমবঙ্গের কলকাতায় আজকের গ্যাসের দামে কোনও বদল হয়নি। গৃহস্থালির ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দাম রয়েছে ৯৩৯ টাকা। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম প্রায় ২,২০৮ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে, যা এখনও অনেকটাই বেশি বলে মনে করছেন ব্যবসায়ীরা।

 LPG সিলিন্ডারের মূল্য স্থির

উল্লেখযোগ্য বিষয় হল, মার্চ মাসে একবার দাম বৃদ্ধির পর থেকে গৃহস্থালির LPG সিলিন্ডারের মূল্য স্থির রয়েছে। কিন্তু এপ্রিল মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়, যার সরাসরি প্রভাব পড়েছে ব্যবসায়িক খরচের ওপর। এই পরিস্থিতিতে সাধারণ গ্রাহকরা কিছুটা স্বস্তি পেলেও ব্যবসায়িক ক্ষেত্রে চাপ এখনও কাটেনি। 

এর আগে পেট্রোল ও ডিজ়েলের উপর লিটার প্রতি ১০ টাকা করে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদি সরকার। এখনওআপাতত পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে না, দাম কমছেও না, অর্থাৎ যে দামে সাধারণ মানুষকে পেট্রোল-ডিজেল কিনতে হয়, সেই দামেই কিনতে হবে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম মার্চ মাসে প্রথমে ১৪৪ টাকা বাড়ানোর পর, ১ এপ্রিল আরও প্রায় ২০০ টাকা বাড়ানো হয়। বাণিজ্যিক এলপিজির দাম বেড়েছে এই মাসেই। তবে ঘরে ব্যবহৃত সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। অন্যদিকে, হরমুজ প্রণালী ঘিরে টানাপোড়েনের কারণে  আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বিশ্বে জ্বালানি সরবরাহে সঙ্কট দেখা দিয়েছে ঠিকই, কিন্তু  ভারতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে।