কলকাতা:  মেট্রোয় ফের বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে। এরপরেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে ৪ টে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। আচমকা ধোঁয়া চোখে পড়তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মেট্রো যাত্রীদের মধ্যে। ধোঁয়ায় ভরে যায় বেলগাছিয়ার ভূগর্ভস্থ মেট্রো স্টেশনও। এর জেরে মেট্রো চলাচলে সাময়িক প্রভাব পড়েছে। তবে শেষ অবধি পাওয়া খবরে, কামরা সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 

Continues below advertisement

আরও পড়ুন, "ফ্রি টিকিট..", উত্তরবঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিনামূল্যের টিকিট-সহ আরও কী কী পরিষেবা ?

Continues below advertisement

দক্ষিণশ্বরগামী মেট্রোয় অঘটন। প্রাথমিকভাবে এটা বৈদ্যুতিক ঘটনা বলেই মনে করা হচ্ছে। বেলঘাছিয়া স্টেশনে এসে, যখন ট্রেনটি এসে দাঁড়ায়, তখন আচমকাই একটি নির্দিষ্ট কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে কামরার ভিতরে জল ছেটানো শুরু হয়, এবং গোটা ট্রেনে যারা ছিলেন, তাঁদের প্রত্যেককেই নামিয়ে আনা হয়। সৌভাগ্যবশত যখন কামরার ভিতরে ধোঁয়া দেখা যায়, ততক্ষণে বেলঘাছিয়া স্টেশনে পৌঁছে যায় ওই ট্রেনটি। ফলে দরজা খুলে, যাত্রীদের বের করতে কোনও অসুবিধা হয়নি। অফিসটাইম পুরোপুরি ভাবে শুরু হওয়ার আগে, ঘটনা ঘটনায় মেট্রোর ভিড় কিছুটা কম ছিল। কিন্তু তাতেও ওই কামরায় যেকজন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর যে রেকটি থেকে সমস্যার সূত্রপাত হয়, সেই রেকটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং তারপরেই মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। ঘটনার পরপর কিছুক্ষণের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল, পরে তা ঠিক হয়ে যায়। কিন্তু গোটা ঘটনা ভাবিয়ে তুলেছে মেট্রো কতপক্ষকে।    

বছর তিনেক আগেও এমনই এক আগুন আতঙ্ক তৈরি হয়েছিল। ঘটনাস্থল ছিল সেবার রবীন্দ্রসদন স্টেশন। গড়িয়াগামী মেট্রোতে আচমকাই উত্তেজনা তৈরি হয়েছিল। ছড়িয়ে পড়েছিল আগুন আতঙ্ক। কারণ মেট্রোর রেকে ধোঁয়া দেখা গিয়েছিল। হুড়োহুড়ি লেগে গিয়েছিল যাত্রীদের মধ্য়ে। বলার অপেক্ষা রাখে না, এই ঘটনায় প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদিও কেউ আহত হননি বলেই খবর এসেছিল। কারণ ওই ঘটনার সঙ্গেসঙ্গেই যাত্রীদের নামিয়ে নিয়েছিল মেট্রো কতৃপক্ষ। ওই দিন ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহতডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়েছিল। তবে সেবার ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল, তা নিয়ে তদন্তে নেমেছিলেন ইঞ্জিনিয়াররা।