কলকাতা: রাতের কলকাতায় গাড়িতে তুলে তরুণীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ। শুক্রবার রাত ১১ নাগাদ কালো রঙের গাড়িতে কসবার নিউ বালিগঞ্জ রোড থেকে তরুণীকে অপহরণের অভিযোগ। অভিযুক্ত ৫ জনের মধ্যে ২ জন তরুণীর পরিচিত।

Continues below advertisement

আরও পড়ুন, শারীরিক হেনস্থার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে BJP-র বিক্ষোভ, ভাইরাল অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ শুভেন্দুর

Continues below advertisement

ঘড়ির কাঁটায় রাত ১১ টা, আচমকাই এল কালো রঙের গাড়ি, 'কসবার রাস্তা থেকে তোলা হল তরুণীকে...' 

অপহরণ করে গাড়ির মধ্যে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। পরে আনন্দপুরে অভিজাত আবাসনের পিছনের রাস্তায় তরুণীকে নামিয়ে দেওয়ার অভিযোগ। আরিয়ান সিং, আকাশ ও ৩ জনের নামে কসবা থানায় অভিযোগ দায়ের। অপহরণ ও শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তরা পলাতক, চলছে তল্লাশি, পুলিশ সূত্রে খবর। 

৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী,  গ্রেফতার ৩

কসবায় তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানি ও জোর করে গাড়িতে আটকে রাখার অভিযোগ উঠল। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।  ফের খাস কলকাতায় তরুণীর শ্লীলতাহানির অভিযোগ!কসবা থেকে তরুণীকে গাড়িতে তুলে হেনস্থা। জোর করে গাড়িতে আটকে রাখার ভয়ঙ্কর অভিযোগ উঠল!ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা!ঘটনার তিন দিন পর গ্রেফতার করা হল ৩ জনকে। 

ঠিক কী হয়েছিল ? পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ কসবার রাস্তা দিয়ে ফিরছিলেন অভিযোগকারী তরুণী। সেই সময় কালো রঙের একটি গাড়ি সামনে এসে দাঁড়ায়। তরুণীর দাবি, গাড়িতে থাকা আরিয়ান সিং ও আকাশ তাঁর পূর্ব পরিচিত। এছাড়াও গাড়িতে আরও ৩ জন ছিলেন। অভিযোগ, তরুণীকে গাড়িতে তোলার পর জোর জবরদস্তি শুরু করে অভিযুক্তরা। গাড়িতে আটকে রেখে EM বাইপাস-সহ একাধিক জায়গায় ঘোরানো হয়। পরে আনন্দপুরের একটি অভিজাত আবাসনের পিছনের দিকের রাস্তায় তরুণীকে নামিয়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। 

অপহরণ ও শ্লীলতাহানির ধারায় মামলা রুজু শনিবারই কলকাতার পুলিশ কমিশনার, নারী নিরাপত্তা জোরদার করার বার্তা দিয়েছিলেন। তার মধ্যেই খাস কলকাতায় নারী নির্যাতনের অভিযোগ উঠল। শনিবার কসবা থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ সূত্রে খবর, অপহরণ ও শ্লীলতাহানির ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার কালিকাপুর থেকে অভিযুক্ত আকাশ সিং, আদিত্য গিরি ও রাহুল সাউকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।