কলকাতা: কলকাতা পুরসভার সদ্য় প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে গ্রেফতার করল পুলিশ। ২০২১ সালে ভোটপরবর্তী হিংসায় জড়িত ছিলেন বলে, তাঁর বিরুদ্ধে নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। থানায় নিয়ে যাওয়ার ধৃতকে লক্ষ্য করে ডিম ছোড়েন সাধারণ মানুষ। পাশাপাশি, জেলাতেও সাধারণ মানুষের হাতিয়ার হয়ে উঠেছে ডিম। 

Continues below advertisement

আরও পড়ুন, “সব্যসাচী দত্তের ওয়ার্ডে টর্চার চেম্বার… মানুষকে উলঙ্গ করে চালাত নির্মম অত্যাচার”, ভয়াবহ অভিযোগ ব্যবসায়ীর

Continues below advertisement

গ্রেফতারির পর গ্রেফতারি। ধৃতদের লক্ষ্য করে ছুটে আসছে ডিমের পর ডিম। বাংলার রাজনীতিতে এখন 'ডিমোক্রেসি'। একের পর এক তৃণমূল কাউন্সিলরের পর, বুধবার কলকাতা পুরসভার সদ্য় প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে ভোটপরবর্তী হিংসায় জড়িত ছিলেন বলে, তাঁর বিরুদ্ধে নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ হয়। ২০২১-এর ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই ঘটনাতেও নাম জড়ায় স্বপন সমাদ্দারের। গ্রেফতারের পর এদিন নারকেলডাঙা থানায় নিয়ে যাওয়ার সময় ধৃত সদ্য় প্রাক্তন মেয়র পারিষদকে লক্ষ্য করে ডিম ছোড়েন সাধারণ মানুষ। দক্ষিণ কলকাতার আনন্দপুরে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল যুব সভাপতি সুজিত কুমার ওরফে বচ্চনকে। তাঁকে লক্ষ্য করেও ছোড়া হয় ডিম।

 রাজ্যে পালাবদলের পর অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারি শুরু হতেই দিকে দিকে শুরু হয়েছে ডিম-বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নৌশাদ আলমকে। টিটাগড় থানায় ঢোকানোর সময় ধৃতকে লক্ষ্য ছোড়া হয় একের পর এক ডিম। তোলাবাজি ও হুমকির অভিযোগে পুলিশের জালে পূর্ব বর্ধমানের চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। খবর ছড়াতেই ডিম নিয়ে বুদবুদ থানার বাইরে জড়ো হয় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। চলে চোর চোর স্লোগান।

পঞ্চায়েত মন্ত্রী  দিলীপ ঘোষ বলেন, বলছে, ভাল ডিমের চেয়ে পচা ডিমের দাম বেশি। পাওয়া যাচ্ছে না। এতদিন নোট খেয়েছে। এখন ডিম খাচ্ছে। কাঁচা ডিম খেতে হবে TMC-র নেতাদের এটা কে জানত! ডিমভাত বলে বিখ্য়াত। ২১ জুলাই এলে ডিমভাত হত। কাঁচা ডিমই খেতে হচ্ছে।কোচবিহারের তুফানগঞ্জে তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। রিষড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীতল ঘটকেরও হয় একই পরিণতি। এরই মধ্যে রাসবিহারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের অফিস থেকে বস্তা বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার হল বুধবার দুপুরে।