অতনু হালদার, কলকাতা:  তিলজলায় চামড়ার কারখানায় আগুনে পুড়ে ইতিমধ্যেই ২জনের মৃত্যু হয়েছে।   ৩জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিলজলা অগ্নিকাণ্ডে ৪ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। কালকের মধ্যেই তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । কাল সকাল ১১টার মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিলজলা অগ্নিকাণ্ডে এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। সূত্র মারফৎ খবর,  'বেআইনিভাবে চলছিল চামড়ার ব্যাগ তৈরির কারখানা, এলাকায় একাধিক এরকম বেআইনি নির্মাণ, নেই দমকলের ঢোকা বেরোনোর রাস্তা', প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির।

Continues below advertisement

আরও পড়ুন, "অনেক সংযম দেখিয়েছি আমরা, ১৫ বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না", হুমকি রাজ্যের জয়ী তৃণমূল প্রার্থীর !

Continues below advertisement

কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার

নাজিরাবাদে ২৭জনের মৃত্যুর সাড়ে ৩ মাসের মধ্যেই তিলজলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কলকাতার এই তিলজলা এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। CP, পুর কমিশনার, দমকল, ক্ষুদ্র-মাঝারি শিল্পের সচিবকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে। কাল বুধবার সকাল ১১ টার মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এবং সেই রিপোর্টের পরই রাজ্য সরকার তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

কেন এত কঠোরভাবে গোটা বিষয়টা দেখা হচ্ছে ?

কলকাতার নাজিরাবাদে, প্রায় তিন মাস আগে, গত জানুয়ারি মাসের ২৬ তারিখে, সেখানে পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং সেখানে আগুনে পুড়ে দমবন্ধ হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছিল। পূর্বতন সরকারের সময়ে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল।

 নাজিরাবাদকাণ্ডের প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও

 নাজিরাবাদকাণ্ডের প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। অগ্নিমিত্রা পাল বলেন,  ওয়াও মোমো কারখানাতে ৩০ জন পুড়ে ছাই হয়ে গেল। আগের সরকার দায়বদ্ধ ছিল না। ঘুষ নিয়ে নিয়ে মানুষকে একদম জতুগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ। শুধু কলকাতা নয়, শুধু তিলজলা নয়, সব জায়গাতে আমি ডিপার্টমেন্টকে বলেছি, দ্রুত আমরা পদক্ষেপ নেব। সারা পশ্চিমবঙ্গে যেখানে এরকম বেআইনি বিল্ডিং রয়েছে, আমরা নোটিস পাঠাব। হয় বাড়ি খালি করে দিন না হলে আমরা আমাদের ব্য়বস্থা করব। তিলজলার অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন ৩ জন। তার মধ্য়ে ২ জন ভেন্টিলেশনে।