Amit Shah : অনুপ্রবেশ রুখতে কলকাতা পুলিশ গড়ল নতুন টাস্ক ফোর্স। কলকাতা পুলিশের এই নতুন টাস্ক ফোর্সের নাম 'STF-D' । বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ থেকে কাজ শুরু করেছে এই টাস্ক ফোর্স। পাশাপাশি এবার NIA-র আদলে SIA গঠন করবে রাজ্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে সোশ্য়াল মিডিয়ায় এই পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Continues below advertisement

পোস্টে কী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীআজ কলকাতায় মুখ্য়মন্ত্রী ছাড়াও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে একটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করার বিষয় রয়েছে পোস্টে। এর মাধ্যমে নারী নিরাপত্তা আরও জোরদার হবে বলে পোস্টে উল্লেখ করেছেন অমিত শাহ। এছাড়াও রাজ্যে SIA গঠন হলে অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার হবে বল মনে করেন শাহ। এদিনের বৈঠকে পুলিশে আধুনিকীকরণ ও সাইবার নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।

‘উইমেন হেল্প ডেস্ক’ চালু হয়েছে আগেই

Continues below advertisement

অভিযোগ দায়ের করতে মহিলাদের আর থানায় থানায় ঘুরতে হবে না। অভিযোগকারী মহিলাদের দ্রুত বিচার দিতেই পিটিএসে পুলিশের বিশেষ প্রশিক্ষণ। থানায় চালু মহিলা ডেস্ক, পিটিএসে পুলিশকর্মীদের প্রশিক্ষণ শিবির। বারুইপুরকাণ্ডের মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। 

কলকাতা পুলিশের অধীন প্রতিটি থানায় চালু হয়েছে ‘উইমেন হেল্প ডেস্ক’। এবার এই বিশেষ ডেস্কে দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসারদের প্রশিক্ষণও শুরু হল। মহিলাদের অভিযোগ গ্রহণ থেকে দ্রুত আইনি সহায়তা—কীভাবে গোটা প্রক্রিয়া পরিচালনা করা হবে, সেই বিষয়েই দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।

প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবিরের আয়োজন

কলকাতা পুলিশের অধীন থানাগুলিতে উইমেন হেল্প ডেস্ক চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই ডেস্কে দায়িত্বে থাকা মহিলা পুলিশকর্মীদের করণীয় এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, তা বিস্তারিতভাবে বোঝাতে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পুলিশ ট্রেনিং স্কুল বা PTS-এ আয়োজিত এই শিবিরে বিভিন্ন পদমর্যাদার ১৮৩ জন মহিলা পুলিশ অফিসার অংশ নেন।

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এটি প্রথম পর্যায়ের প্রশিক্ষণ। দু’মাস পর গোটা ব্যবস্থার কাজকর্ম পর্যালোচনা করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও মহিলা পুলিশ অফিসারকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।