কলকাতা: ক্লাস চলাকালীন রক্তারক্তি কাণ্ড। কলকাতার সাউথ পয়েন্ট সকুলে নবম শ্রেণির এক পড়ুয়াকে ধারালো ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল তাঁরই সহপাঠীর বিরুদ্ধে। রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত পড়ুয়াকে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ছাত্র স্পেশাল চাইল্ড। জানা গিয়েছে, বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। নবম শ্রেণির এক ছাত্রের অপর ছাত্রের সঙ্গে ঝামেলা, বাদানুবাদ হয়। হোমটাস্কের জন্য যে ছুরি থাকে, সেই ছুরি দিয়েই অভিযুক্ত ছাত্র আরেক ছাত্রের গলায় আঘাত করে। এরপর রক্তাক্ত হয়ে পড়ে যায় সেই ছাত্র স্কুলের মধ্যেই। তড়িঘড়ি সেই ছাত্রকে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। 

Continues below advertisement

বই নিয়ে সকুলের দুই বনধুর মধ্য়ে বিবাদ! তা-ই গড়াল ছুরির আঘাত, রক্তারক্তিকাণ্ডে! শিউড়ে দেওয়ার মতো এই ঘটনা ঘটল বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে। তা-ও একেবারে ক্লাস চলাকালীন। নবম শ্রেণির ছাত্রকে ধারাল ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠল তার সহপাঠীর বিরুদ্ধে। সকুল সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ নবম শ্রেণির ক্লাস চলাকালীন শিক্ষকের উপস্থিতিতেই এক পড়ুয়াকে আচমকা ছুরি দিয়ে আঘাত করে তার সহপাঠী। ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই ছাত্র। স্কুলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করা হয় রুবি জেনারেল হাসপাতালে। পুলিশ সূত্রে দাবি, যে ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, সে স্পেশাল চাইল্ড। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরই তাকে ক্লাসরুম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাকে কাউন্সেলিং করেন স্কুলের মনোবিদরা। আহত ছাত্রের শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের তরফে গড়িয়াহাট থানায় বিষয়টা জানানো হয়েছে।

Continues below advertisement

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে খাস কলকাতায় প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকাকে ছুরির কোপ মেরেছিল। গেস্ট হাউস থেকে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, ভর্তি করা হয় হাসপাতালে। ইতিমধ্য়েই তরুণীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ২০ দিন আগে দিঘায় গিয়েছিল সেই যুগল, এমনটাই জানা গিয়েছিল স্থানীয় সূত্রে। পুলিশ সূত্রে খবর, তরুণীর আধার কার্ড ছিল প্রেমিকের কাছে। সেই আধার কার্ড নেওয়া ঘিরে অশান্তি হয়, খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছিল, এরপর মুচিপাড়া থানার অন্তর্গত বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি গেস্ট হাউসে বয়ফেন্ড্রের সঙ্গে ছিলেন ওই তরুণী। তারপরেই ওই ভয়াবহ ঘটনা ঘটে। গেস্ট হাউস থেকে তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় NRS হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই তরুণী। আহত তরুণীর ঘাড়ে একাধিক সেলাই পড়েছিল।