কলকাতা: '২০৯টা আসনে জিতেছে বিজেপি, ফ্লোর টেস্ট হলেই ২৭৫', বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। নাম না করে ঋতব্রত-তৃণমূলের উদ্দেশ্যে তিনি আরও বলেন,'ওদের মধ্যে ৬৪জনই তো হাত তোলার জন্য তৈরি।' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই এবার নিজের প্রতিক্রিয়া জানালেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।

Continues below advertisement

আরও পড়ুন, "আগের সরকারের সঙ্গে এটাই পার্থক্য..", চোরবাগান কাণ্ডে মৃতদের বাড়িতে গিয়ে কোন দিকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর ?

Continues below advertisement

কুণাল ঘোষ বলেন, ‘গণতন্ত্রের পক্ষে অত্যন্ত খুব বিপজ্জনক কথাবাত্রা। এর থেকে প্রমাণ হয়, উনি যেটা বলছেন, ওনারা ২০৯ টি জিতেছেন, কিন্তু ফ্লোর টেস্ট হলে, ওনারা আরও ৬০ খানা বেশি পাবেন। বা এই ধরণের কিছু হবে। এর থেকে একটা জিনিস প্রমাণিত, এই তথাকথিত বালিশশিবিরকে যেটা বিজেপি তৈরি করে রেখেছে, এই শিবিরের বিধায়করা, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, তৃণমূলের সিম্বলে জিতলেও, বিজেপি বিরোধী ভোটে জিতলেও এদের মুখ্যমন্ত্রী জানেন, যে এই বালিশ শিবির এর প্রত্যেকটা বিধায়ক বিজেপির কাছে বিকিয়ে গিয়েছে।  এই বিশ্বাসটা আছে বলেই, মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে পেরেছেন। তিনি ওটা বিজেপিই ধরছেন। এবার তো সেই বিধায়কদের সিদ্ধান্ত নিতে হবে।  ….মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁদের বিজেপির দালাল ধরছেন। আত্মসম্মানের আর কিছু বাকি থাকছে ?! তো ওনাদের সিদ্ধান্ত নিতে হবে, যে মুখ্যমন্ত্রীর এই কথাটা ঠিক, নাকি ঠিক নয় । ফ্লোর টেস্ট যদি হয়, তাহলে একটা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী একটা, সিক্রেট ব্যালট ফ্লোরটেস্ট করুন। তাহলে না ওনার ফ্লোর টেস্টের শখটা মিটে যাবে।’ 

 সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, 'শুভেন্দু অধিকারী দিনকে দিন কমরেড শুভেন্দু অধিকারী হয়ে উঠছেন। যে কথা আমরা অনেকদিন ধরে বলছিলাম, যে পশ্চিমবঙ্গে তথাকথিত বিরোধী পক্ষ সেজে এখন যারা বিধানসভায় বসে আছে, সেই ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের পক্ষের লোকেরা আসলে বিজেপি বিরোধী নয়।  শুভেন্দু অধিকারী আমাদের কথাটাকেই স্বীকৃতি দিলেন আজকে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য়ের যে ভিডিও এই ফুটেজ দরকার হলে আমরা আদালতে জমা দেব।'

মুখ্যমন্ত্রীর মন্তব্য স্বাভাবিকভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের অস্বস্তি বাড়িয়ে দিল।গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস (ঋতব্রত শিবির) বিধায়ক আখরুজ্জামান বলেন, 'বিজেপি দল একটা আলাদা দল, তার নিজস্ব স্বতন্ত্র আছে। তাদের ২০৯ বিধায়ক আছেন। আমরা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। আমাদের পরিচিতি আলাদা। আমরা হচ্ছি ধর্ম নিরপেক্ষ।  কী কারণে মন্তব্য করলেন, এই মন্তব্যের কোনও উত্তর নেই, উনি উত্তর দিতে পারবেন। কিন্তু আমাদের এই ধরনের কোনও আলাপ আলোচনা নেই বা কোনওরকম বিন্দু বিসর্গ এব্যাপারে ওঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই। বিজেপির সঙ্গে থাকার কোনও প্রশ্ন নেই। বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রাখা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য।'