West Bengal News Live Updates: মেসির অনুষ্ঠানে যুবভারতীতে তাণ্ডব, গ্রেফতার বেড়ে ৫

WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP AnandaLast Updated: 15 Dec 2025 11:34 PM

প্রেক্ষাপট

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা। ভাঙচুরে গ্রেফতার ৫ দর্শক। ফুটেজ খতিয়ে চিহ্নিত করার পর ধৃত, দাবি পুলিশ সূত্রে। যুবভারতীতে বিশৃঙ্খলা। উদ্যোক্তা শতদ্রু দত্তর ম্যানেজারকে তলব। ম্যানেজারের সঙ্গে বৈঠকে বিধিনিষেধ জানানো সত্ত্বেও...More

WB News Live: 'লিওনেল মেসি কলকাতায় এলেন, কিন্তু অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না?', পোস্ট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার

'লিওনেল মেসি কলকাতায় এলেন, কিন্তু অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না?', পোস্ট তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। 'কেন দেখা গেল না প্রসূন বন্দ্যোপাধ্যায়কে, কেন ?' 'সল্টলেক স্টেডিয়ামে মেসির ৭০ ফুট স্ট্যাচু ভার্চুয়ালি উদ্বোধন হল, উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও সিনেমার তারকারা ', পোস্ট শত্রুঘ্ন সিনহার। খুব দুঃখ পেয়েছি, প্রতিক্রিয়া প্রসূন বন্দ্যোপাধ্যায়ের।