কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নিশানায় মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এদিন মদন মিত্র বলেন, নন্দীগ্রামের মনের মধ্যে খাম, মাঠে খেলতে নেমেছি, উল্টোদিকে প্লেয়ার নেই। এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর খেলতে পারবেন না, ২ নম্বর যিনি ছিলেন তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে চলে গেছেন', রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক আখরুজ্জামান ও অপূর্ব সরকার, বৈঠকের পর আক্রমণ মদন মিত্রের।
আরও পড়ুন, ''কেন সাংসদ পদ খারিজ নয়?'', আরও ৪ সপ্তাহ চেয়ে লোকসভার সচিবালয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিঠি
"মাঠে যখন নেমেছি, তখন তো জিতব বলেই নেমেছি, কারণ উল্টোদিকে যে প্লেয়ার, সেই প্লেয়ারও নেই, বলও নেই, ক্যান্ডিডেটও নেই"
এদিন মদন মিত্র বলেন, রেজিনগরে আমাদের আখরুজ্জামান এবং ডেভিড এই দুইজনকে কনভেনর করে, বাকি যারা এমএলএ এবং নেতৃত্ব আছেন, তাঁদের উপর আমরা পুরো প্রোগামের দায়িত্ব ছেড়ে দিয়েছি। নন্দীগ্রামে আমরা যাবো। এবং শুধু গিয়ে চলে আসলেই হবে না, ঠিক হয়েছে আমাদের আরও তিন দিন করে থাকতে হবে। আমাদের প্রতীক চিহ্ন খাম। একটা কথা মনে রাখবেন, খামে আর যাই হোক, খামে কিন্তু ১ লক্ষ ২ লক্ষ হাজার কোটি টাকা ধরে না। আর আলমারিও নেই আমাদের কাছে, ..যে আমরা বড় লরি করে তুলে নিয়ে যাবো। ঝুঁকি আছে, প্রতিহিংসা আছে। এবং ব্যাপক হাঙ্গামার পড়তে হবে। প্রচুর কর্মী, তাঁদের স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু আমাদের ভুললে চলবে না, স্লোগানটা আমাদেরই ছিল। ভুলতে পারি বাবার নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম। মাঠে যখন নেমেছি, তখন তো জিতব বলেই নেমেছি। কারণ উল্টোদিকে যে প্লেয়ার, সেই প্লেয়ারও নেই, বলও নেই, ক্যান্ডিডেটও নেই, আর একটাই মাত্র প্লেয়ার ছিল, প্রসুন বন্দ্যোপাধ্যায়, সেও চলে গেছে।'
"২ নম্বর যিনি ছিলেন তিনি লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছেন, এই বয়সে মমতা তো আর খেলতে পারবেন না"
তিনি আরও বলেন,' আর এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা আশা করবেন না, তার এই শরীরে, এই অবস্থায় মাঠে নেমে খেলতে পারবেন।… খেলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঠে নামতে পারছেন না। ক্যান্ডিডেটও থাকতে পারছে না। আর ওর দ্বিতীয় বড় প্লেয়ার, যিনি লক্ষ কোটি টাকা নিয়ে, চোখ দেখাতে গিয়েছেন, তিনিও মাঠে নেই।’
