মালদা: রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ২ হাজার ৬৮২টি স্কুলে এই পরীক্ষা চলছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসছেন ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। আগের বারের মতো এ বছরও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। এরই মধ্যে মানিকচকে তৃণমূল নেতা শিক্ষকের কীর্তিতে হতবাক সকলে!

Continues below advertisement

ছাত্রকে টুকলিতে সাহায্য! সাসপেন্ড মানিকচকের তৃণমূল নেতা ও শিক্ষক সাসপেন্ড মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সানওয়ার আলি পারভেজ। মাধ্যমিক পরীক্ষার্থীকে টুকলিতে সাহায্য করার অভিযোগ, সাসপেন্ড শিক্ষক।

মানিকচকের মথুরাপুর BSS স্কুলের শিক্ষককে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্রকে টুকলিতে সাহায্য করার অভিযোগে সাসপেন্ড শিক্ষক সানওয়ার আলি পারভেজ। পরীক্ষা চলাকালীনই পরীক্ষার্থীকে সাহায্য করার অভিযোগ তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। 'বেআইনিভাবে পরীক্ষার হলে ঢুকে পড়েন সানওয়ার আলি পারভেজ। মাধ্যমিক বোর্ডের সিল দেওয়া সাদা পাতায় উত্তর লিখে আনেন', মুখে মুখে প্রশ্নের উত্তরও বলে দেন, সাসপেন্ড করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।  

Continues below advertisement

মাধ্যমিক চলাকালীন শিক্ষকদের হাতেই মোবাইল ফোন! বাধা দিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ স্কুল পরিদর্শকের। পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের হাতেই ফোন! প্রধান শিক্ষক-সহ 8 শিক্ষক-শিক্ষাকর্মীকে সাসপেন্ড করল পর্ষদ।                               

এদিকে, উচ্চমাধ্যমিকে এবার গার্ড দেবেন প্রাথমিক, উচ্চ প্রাথমিকের শিক্ষকরা। SIR-এর জন্য শিক্ষকের আকাল, তাই এই সিদ্ধান্ত: শিক্ষা সংসদ। বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক, প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। 'রাজ্য জুড়ে পরীক্ষা কেন্দ্রে নজরদারিতে লাগবে ৩৬ হাজার শিক্ষক', সব জেলাতেই বহিরাগত শিক্ষক দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা: শিক্ষা সংসদ। চতুর্থ সিমেস্টার, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাস। এবার একই কেন্দ্রে ৩ ধরনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।                                     

এদিকে, সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। তার আগে SIR প্রক্রিয়ায় BLO ও অন্যান্য পদে নিযুক্তদের পরীক্ষার দিনগুলিতে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি। চিঠির কপি পাঠানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিককেও। যদিও CEO দফতর সূত্রে খবর, মধ্যশিক্ষা পর্ষদের তরফে কোনও চিঠি আসেনি।