মালদা : মোথাবাড়িকাণ্ডে আরও ১৫ জনকে গ্রেফতার করল এনআইএ। মোথাবাড়িকাণ্ডে রুজু করা হয়েছিল মোট ১২টি মামলা। তার মধ্যে মহিলা বিচারকের ওপর হামলার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করল এনআইএ। মোথাবাড়িরই আরেকটি মামলায় এনআইএ গ্রেফতার করল ৩ জনকে। ধৃতদের নিয়ে আসা হচ্ছে কলকাতায়। 

Continues below advertisement

চলতি মাসের শুরুর দিকে মোথাবাড়িকাণ্ডের তদন্ত নিয়ে এনআইএ- কে বড় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানায়, মালদার মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার যে ঘটনা ঘটেছিল, ২ মাসের মধ্যে তার তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল করার কথাও বলা হয় আদালতের তরফে। মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় NIA-এর উদ্দেশে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এই নির্দেশ দিয়েছিলেন। 

আজ থেকেই দুর্যোগের পূর্বাভাস, কোন কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টি? কী সতর্কতা হাওয়া অফিসের 

Continues below advertisement

মালদার মোথাবাড়িতে, ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা। দুপুর থেকে BDO অফিসে আটকে রাখা হয় তাঁদের। এমনকী রাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসার সময় গাড়ির পিছনে ধাওয়া করা থেকে শুরু করে, বিভিন্ন ভাবে রাস্তা আটকানোর প্রচেষ্টাও করা হয়। মাঝরাতে কোনওমতে বেরোলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হওয়াদের বিচারকদের মধ্যে ছিলেন মহিলা বিচারকরাও। 

মালদার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে, মোথাবাড়িকাণ্ডে NIA-কে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। ইতিমধ্যে তারা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। এবার আরও ১৫ জনকে গ্রেফতার করল এনআইএ। মালদার মোথাবাড়ির বিডিও অফিসে এসআইআর- এর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা ব্যক্তিদের নথি যাচাইয়ের কাজে গিয়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। সেখানেই ৭ জন জুডিশিয়াল অফিসারকে দুপুর থেকে রাত পর্যন্ত আটকে রাখেন বিক্ষোভকারীরা। ওই ৭ জনের মধ্যে ছিলেন ৩ জন মহিলাও। এমনকি রাতে এই ৭ জনকে উদ্ধারের সময়েও তাঁদের উপর হামলা হয়। মোথাবাড়িকাণ্ডের ভয়াবহ ঘটনার ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। 

সুপ্রিম কোর্টের ব্রহ্মাস্ত্র বলা হয় সংবিধানের এই ১৪২ ধারা-কে। যখন আইনের আওতায় দেখা যায় সুপ্রিম কোর্টের কাছে কোনও অপশন নেই, সেক্ষেত্রে কোনও ব্যাপারে পূর্ণ বিচার দিতে হলে, সুপ্রিম কোর্টকে একটা সিদ্ধান্ত নিতে হয়। ভারতীয় সংবিধানের ১৪২ ধারা অনুসারে কোনও বিশেষ ক্ষেত্রে প্রয়োজনে সুপ্রিম কোর্ট নিজের মতো সিদ্ধান্ত নিয়ে নির্দেশ দিতে পারবে। অর্থাৎ কোনও ঘটনার ক্ষেত্রে আইনি ব্যবস্থায় যদি কোনও সিদ্ধান্ত নেওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে সংবিধানের এই ১৪২ ধারা অনুসারে সুপ্রিম কোর্ট নিজে সিদ্ধান্ত নিতে পারবে যে ওই বিশেষ ঘটনার ক্ষেত্রে কী করণীয়, আর কী করণীয় নয়। বিশেষ প্রয়োজনে বিশেষ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে।