বিরোধী রাজনীতির আইকন। দশকের পর দশক  কার্যত প্রাণ হাতে করে, দাঁত চেপে লড়াই করে গেছেন। এখন তিনি রাজ্যের অভিভাবিকা, গত ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলে আসছেন। বিধানসভা ভোটের মুখে সেই  তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে। মুখ্যমন্ত্রীর বাড়িতে নয়। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্দরমহলে উঁকি দিলেন। কখনও পরিবার, কখনও বিরোধী নেত্রীর লড়াইয়ের গল্প, কখনও বা দিল্লির রাজনীতি, সবটাই উঠে এল  কথোপকথনে। মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এমন কিছু চাঞ্চল্যকর কথা, যা আগে শোনা যায়নি। 

Continues below advertisement

সুমন দে : ১৪ মার্চ, আপনি সম্ভবত ছোট জায়গার মধ্যে পড়ে গেলেন সেটা কোথায় হল, এই ঘরের মধ্যেই, যেটা আপনাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হল, অনেকটা রক্তপাতও হল? 

মমতা বন্দ্যোপাধ্যায় : না...দেওয়ালে ধাক্কা লেগেছিল। আমি ছোট করে ধাক্কা খাই আর কী। মাঝে মাঝে কাঠের দেওয়াল, দরজাগুলো আছে না, এগুলোর কোণগুলো ভীষণ ডেঞ্জারাস ! 

Continues below advertisement

সুমন দে : আরেকটা ২০২২ সালে, আমি এই জন্য সিকিউরিটির প্রশ্নটা বলছি...যে গোটা রাত একজন...

মমতা বন্দ্যোপাধ্যায় : না ওরা তো ভিতরে থাকে না...

সুমন দে : কে? 

মমতা বন্দ্যোপাধ্যায় : সিকিউরিটি। 

সুমন দে : না। একজন রড নিয়ে নাকি ২০২২ সালে ঘরের মধ্যে বসেছিল ! 

মমতা বন্দ্যোপাধ্যায় : হ্যাঁ অনেকবার হয়েছিল। 

সুমন দে : এটা কী করে হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় : এটা ওদিকটায় হয়েছে। ঘরের অপোজিটে হয়েছে...৩-৪ বার হয়েছে। বন্দুক নিয়েও এসেছে। আর যখনই কিছু করে , বলে দেয়, আমি সাইকিয়াট্রিক পেশেন্ট অথবা পুলিশ বলে দেয় , ওরা পাগল। অ্যাকচ্যুয়াল কোনও ইনভেস্টিগেশন এখনও হয়নি। এমনকী গত ৬ মাস আগেও, আমাদের কালীঘাট রোডে যে সিসিটিভি আছে, সেখানে একটা পলিটিক্যাল পার্টি, যারা দুষ্টুমি করে আমার সঙ্গে, তারা কয়েকজনকে পাঠিয়েছিল, এজেন্সিই হবে। তারা সিসিটিভির মুখটা ঘুরিয়ে দিতে এসেছিল, পাড়ার ছেলেরা ধরে ফেলেছিল...তারপর সেটার কী হল সেটাও আমি জানি না ! এখানে পুলিশের একটুখানি নেগলিজেন্স ভূমিকা আছে। 

সুমন দে : কিন্তু পুলিশমন্ত্রী তো আপনি নিজেই...

মমতা বন্দ্যোপাধ্যায় : আমি তো নিজেরটা কেয়ার করি না, লোকেরটা কেয়ার করি। আমি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমি কি আজ পর্যন্ত বুলেটপ্রুফ গাড়ি চড়ি? আমি নিই না তো! আমার বুলেটপ্রুফ গাড়ি বুদ্ধদেব বাবুকে দিয়ে দিয়েছিলাম। মনে রাখবেন...আমার বুলেটপ্রুফ গাড়ি আমি নিজে কখনও চড়ি না। আমি জাস্ট একটা পার্টির গাড়ি চড়ি। এটা গভর্নমেন্টেরও গাড়ি নয়। আগে যে ছোটগুলো ছিল, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে পার্টি থেকে এই গাড়িটা কেনা হয়। এটা হচ্ছে স্করপিও, যেটা হচ্ছে পার্টির গাড়ি। 

সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন-