West Bengal Live Blog: আইপ্যাককাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি

West Bengal Live Updates:  আইপ্যাকে তল্লাশিতে কোনও নথিই বাজেয়াপ্ত করেনি ইডি। ধোপে টিকল না তৃণমূলের অভিযোগ। মামলার নিষ্পত্তি করে দিল হাইকোর্ট। ইডির দাবিকেই মান্যতা।

ABP AnandaLast Updated: 15 Jan 2026 03:37 PM

প্রেক্ষাপট

কলকাতা: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলি.. আইপ্যাকে তল্লাশিতে কোনও নথিই বাজেয়াপ্ত করেনি ইডি। ধোপে টিকল না তৃণমূলের অভিযোগ। মামলার নিষ্পত্তি করে দিল হাইকোর্ট। ইডির দাবিকেই মান্যতা।ফাইল ছিনতাই মুখ্যমন্ত্রীর। যে নথি...More

SIR News: SIR-বিক্ষোভ ঘিরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুন্ধুমার

SIR-বিক্ষোভ ঘিরে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ধুন্ধুমার
আগুন লাগানো হল BDO অফিসে, প্রায় ধ্বংসস্তূপে পরিণত BDO অফিস
BDO অফিস ভাঙচুর, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ
SIR এর শুনানি নোটিসের বিরোধিতায় অবরোধ-বিক্ষোভ
উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিক্ষোভে এলাকার ভোটাররা
রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের
প্রথম শুনানির পর ফের বহু ভোটারকে নোটিস, অভিযোগ স্থানীয়দের
কমিশনের নোটিসের বিরোধিতায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ