কলকাতা : SIR-সংঘাতের আবহে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার রাজভবনের চা-চক্রে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় জানান মুখ্যমন্ত্রী।                                           

Continues below advertisement

এদিকে, ২ ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন অ‍্যাকাউন্ট পেশ হওয়ার কথা। মুখ‍্যমন্ত্রীর দিল্লি সফরের জন‍্য পিছতে পারে রাজ্যের বাজেট অধিবেশন, সূত্রের খবর                     

SIR নিয়ে তরজার মধ্য়েই এবার দিল্লি যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার লোকভবনের চা চক্রে, সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় একথা জানালেন মুখ্যন্ত্রী। 

Continues below advertisement

SIR-এর বিরোধিতায় শুরু থেকেই সরব মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঁচটি চিঠি লিখেছেন তিনি। এই প্রেক্ষাপটে সম্ভাব্য দিল্লি সফরে মুখ‍্যমন্ত্রী কী করবেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। 

এদিকে, সংসদে সাধারণ বাজেট পেশের পরদিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি রাজ‍্য বিধানসভায় ভোট অন অ‍্যাকাউন্ট পেশ হওয়ার কথা ছিল। মুখ‍্যমন্ত্রীর দিল্লি সফরের জন‍্য তা পিছিয়ে যেতে পারে বলে, সূত্রের খবর।                       

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'রাজ্যেই আর ওঁর কথা শোনার মতো কেউ নেই, SIR-বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন, ফলে এখানে যিনি ব্যর্থ হয়েছেন, দিল্লিতে গিয়ে এখন ফাঁকা মাঠে বসে কী করবেন, আমি বলতে পারব না।' 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। SIR বিপদ নিয়ে বারবার গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। দিল্লি যাচ্ছেন মানে সর্বভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে সবাইকে নজর রাখতে হবে।'                                                                          

মঙ্গলবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। নবান্নে প্রায় ৪০ মিনিট বৈঠক করলেন 'INDIA' জোটের দুই শরিকের প্রধান।