কলকাতা: ক্ষমতাসীন থাকাকালীন দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR মামলার শুনানিতে ঘিরে বুধবার এই বেনজির মুহূর্তের সাক্ষী থাকল গোটা দেশ। তবে আবারও সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যেতে পারে মমতাকে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ওই দিন ফের আদালতে হাজির হবেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী। (Mamata Banerjee in Supreme Court)

Continues below advertisement

বুধবার যেভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের মামলায় নিজে সওয়াল করেন মমতা। সোমবার ফের একই ভূমিকায় দেখা যাবে তাঁকে। বুধবারই কলকাতায় ফিরে আসছেন মমতা। কিন্তু ফের দিল্লি যাবেন তিনি। আগামী সোমবারের শুনানিতে ফের উপস্থিত হবেন। আবারও নিজের মামলায় নিজে শুনানি করবেন তিনি। (Mamata in Supreme Court)

ওই সোমবারের মধ্যেই রাজ্য সরকারকে তালিকা জমা দিতে হবে, যাতে বাংলা জানা দক্ষ লোকজনের নাম থাকতে হবে। নামের বানাননে হেরফের থেকে ছোটখাটো ভুলে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখানো হচ্ছে, তার সমাধান হিসেবেই ওই তালিকা জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। সেই মতো ওই সব লোকজনকে ব্যবহার করে সমস্যা সমাধানে কমিশনকে নির্দেশ দিতে পারে আদালত।

Continues below advertisement

বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে এতদিন SIR নিয়ে যে অভিযোগ করছিলেন মমতা, আজ সুপ্রিম কোর্টেও সেই অভিযোগগুলি তুলে ধরেন তিনি। মমতার অভিযোগ, SIR-এর নামে হয়রান করা হচ্ছে মানুষকে। নির্বাচন কমিশন যেভাবে চলছে, তা চলতে পারে না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যবহার করা হচ্ছে কমিশনকে। বাইরে থেকে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য থেকে লোক এনে কাজ করানো হচ্ছে, যাঁদের দিয়ে নাম মোছানো হচ্ছে। গুরুত্ব দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের অফিসারদের, যাঁরা কমিশনের হয়ে কাজ করছেন। 

এতদিন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগগুলি রাজনৈতিক মঞ্চ থেকে তুলে ধরছিলেন মমতা। আজ সটান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে বিষয়গুলি তুলে ধরলেন। এমনকি পর পর চিঠি দেওয়া সত্ত্বেও জ্ঞানেশ কুমারের কাছ থেকে যে জবাব পাননি, তাও জানান। নামের বানানে সামান্য হেরফেরে যেভাবে নোটিস ধরানো হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তাঁর সেই অভিযোগ বৈধতা পেয়েছে আদালতে। সেই মতো বাংলা জানা অফিসারের তালিকা দিতে বলা হয়েছে, যাতে কমিশনকে তাঁদের ব্যবহার করতে বলা যায়।