কলকাতা: এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, সোশাল মিডিয়ায় পোস্ট  মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। সরকারকে কটাক্ষ করে তিনি লেখেন,'অবৈজ্ঞানিক বিপজ্জনক রং যদি তুলতেই হয়, ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে? কাদের টাকার শ্রাদ্ধ হল? চিংড়িহাটার দুর্ঘটনার পর গড়িয়াহাটের রং তোলার ছবি থেকে যাক।'

Continues below advertisement

আরও পড়ুন, আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি

Continues below advertisement

রাতে রাস্তা জুড়ে রং করা হল। কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে গেল রং ওঠানোর কাজ । সকালে রাস্তা ফিরে পেল তার পুরনো রং। এই ছবি ধরা পড়লো আসানসোলের ভগৎ সিং মোড়ে । গতকাল কলকাতার চিংড়িঘাটা ব্রীজে বাইক দুর্ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়। তার পরেই শুরু হয় রাস্তা থেকে রং ওঠানোর কাজ । গড়িয়াহাট ব্রিজের যে অংশে রং করা হয়েছে, সেই রং মেশিনের সাহায্যে ঘষে তোলার কাজ চলছে। বিতর্কের মধ্য়েই চিংড়িঘাটা উড়ালপুলে ১০ মিটার দূরে দূরে বসানো হয়েছে ক্য়াটস আই।

উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে শুরু হয়েছে তরজা। চিংড়িঘাটা উড়ালপুলের একটি দুর্ঘটনার ভিডিও পোস্ট বিজেপিকে আক্রমণ শানিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস। পাল্টা উত্তর দিয়েছেন রাজ্য়ের পুরমন্ত্রী। এদিকে বিতর্কের মুখে দুই রাস্তার ক্ষেত্রেই ব্য়বস্থা নিয়েছে প্রশাসন।  শহরে এখন উৎসবের মেজাজ।তার মধ্য়েই বিতর্ক ছড়াল ফ্লাইওভারের রাস্তার রং নিয়ে। সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছে মমতা তৃণমূল কংগ্রেস। যেখানে দেখা যাচ্ছে, রামধনু রঙে সাজানো চিংড়িঘাটার উড়ালপুলের এই ছবি।

বৃষ্টির মধ্য়ে রং করা রাস্তার উপর দিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গেলেন তিনজন।ছিটকে গেল মোটরবাইক। এই ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে বিজেপিকে আক্রমণ শানিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস।সেখানে লেখা হয়েছে-ভোট জালিয়াতি করে বাংলায় ক্ষমতায় আসা বিজেপি সরকার এখন মানুষের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। নতুন রং করা ফ্লাইওভার এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।সামান্য বৃষ্টিতেই সেখানে বাইক পিছলে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। এই চরম গাফিলতির জন্য মন্ত্রী অগ্নিমিত্রা পালকে অবশ্যই জবাবদিহি করতে হবে। রাজ্য়ে নতুন সরকার আসার পর এই রং করা হয়।

পুজোর মুখে কয়েকদিন আগেই গড়িয়াহাট ও চিংড়িঘাটা ফ্লাইওভার এভাবে রামধনু রঙে সাজানো হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে সেই ভিডিও পোস্ট করেন সমাজমাধ্য়মে।তারপরই মমতা তৃণমূল এই ছবি সামনে আনার পর তৈরি হয়েছে বিতর্ক।