নদিয়া: নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে কালো পতাকা দেখানোর অভিযোগ। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এমনকি, সাংসদের উপর ডিম ছোড়ারও অভিযোগ উঠে এসেছে। বিক্ষোভ, স্লোগান, ডিম ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মহুয়া মৈত্র অভিযোগ জানিয়ে বলেন, 'বিজেপি আমার গাড়ি ঠেলে সরিয়ে দিয়েছে। পুলিশ তাদের সরাতে পারেনি। ওরা আমার গাড়িতে আঘাত করেছে, ধাক্কা দিয়ে এখানে সরিয়ে এনেছে। পুলিশ কিচ্ছু করেনি। পুলিশ ভিড় না সরিয়ে আমাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে। পুলিশ জানত এটা।'
ফের বিক্ষোভের মুখে পড়লেন 'মমতা তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র। নদিয়ার কালীগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আটকানো হল গাড়ি। মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কালীগঞ্জের গোবরায় এদিন একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মমতা-তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, মাঝপথে তাঁর রাস্তা আটকান বিজেপি কর্মীরা। বিজেপির পতাকা হাতে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। মহুয়া মৈত্র অভিযোগ তুলে জানিয়েছেন, ‘পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।’
পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়ান মমতা-তৃণমূলের সাংসদ।মমতা-তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র বলেন, এই যে অচিন্ত্য মাণ্ডি সাহেব, হাইকোর্টের অর্ডার আছে আপনাদের পরিষ্কার করার। আপনি ক্লিয়ার করুন, আপনি ক্লিয়ার করুন পুলিশ। আপনি সরুন।' মহুয়া মৈত্রর অভিযোগ, বিজেপির লোকেরা রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছে। এগুলো না হলে আবার ওই ফেসবুকে ও লাইভও করতে পারে না। প্রচার চায়। এখন অন্য় কোনওভাবে তো প্রচারে আসতে পারছে না। তবে এটাও বোঝা উচিত, একজন সংসদ সদস্যা হিসেবে ও যে ধরনের কথাবার্তা বলে, সংসদের ভিতরে এবং বাইরে, এবং যে সকল কার্যকলাপে নিমজ্জিত যুক্ত, আমার মনে হয় না ওদের ওই দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত দলেও এগুলোকে কেউ অ্যাকসেপ্ট করে।
মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, তিনি যাচ্ছেন, সামনে পুলিশ থাকার কথা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মহুয়া মৈত্র। বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছেন, সেইজন্য বারবার বারবার মমতাদির সৈনিকদের উপর আক্রমণ হবে? যাদের দেখা যাচ্ছে তাদেরকেও পুলিশ কোনও কড়া পদক্ষেপ নিচ্ছে না।' এর আগে একাধিকবার নদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছেন মমতা তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র।
