কলকাতা: প্রায় ৫ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। গত ২১ অগস্ট থেকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিন বেলা সাড়ে ৩ টের দিকে ওই হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে।

Continues below advertisement

আরও পড়ুন: বেড়েছে চিনির দাম, আর তারপরই লাগাম টানতে কদমতলায় যৌথ অভিযান এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশের

কেমন আছেন মীরা ভট্টাচার্য? তিনি নিজেই এবিপি আনন্দকে জানিয়েছেন তিনি ভাল আছেন। খাওয়ার জন্য বেশ কিছু ওষুধও দেওয়া হয়েছে তাঁকে। এ ছাড়াও খাওয়াদাওয়ার বিষয়েও বিশেষ যত্ন নিতে বলা হয়েছে তাঁকে। খাওয়া দাওয়া যাতে সঠিক ভাবে করেন তিনি, সেটাও বলা হয়েছে মীরা দেবীকে। যদিও এখন তাঁর শারীরিক অবস্থা ভাল রয়েছে বলেই জানিয়েছেন তিনি।

Continues below advertisement

গত কয়েকদিন তিনি পেটের ব্যথা নিয়ে ভর্তি ছিলেন উডল্যান্ডস হাসপাতালে। গত ২২ অগস্ট তাঁর কোলোনোস্কপি হয় তাঁর। সেখানে বৃহদন্ত্রের একটি অংশে গোলমাল দেখা গিয়েছিল। এ ছাড়াও চিকিৎসকরা জানান, তাঁর হ্রদযন্ত্রেও কিছু সমস্যা রয়েছে।

আরও পড়ুন: তৃতীয় দিনের শেষে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, ভারতের জয়ের সামনে বাধা শুধুই বৃষ্টি!

কোন কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য? জানা গিয়েছে, গত শুক্রবার ২১ অগস্ট বেলা ১২ টা নগদ তিনি পেটে ব্যথা অনুভব করেন। একই সঙ্গে তাঁর শ্বাসকষ্টও শুরু হয়। সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে নেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে খবর, গত বেশ কয়েকদিন ধরেই তিনি কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। যদিও তাতে শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের। আর সেই কারণেই হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।                     

চিকিৎসকরা জানিয়েছেন,  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের হার্টে কিছু সমস্যা রয়েছে। আর সেই কারণেই পেসমেকার বসানো রয়েছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এতে উদ্বেগের তেমন কিছু নেই। উল্লেখ্য, কিছুদিন আগেই মীরা ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিল নতুন সরকার। সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা ও শুভকামনাও জানিয়েছিলেন তিনি।